ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

রাস্তা নির্মাণে অনিয়ম ডিএনসিসির প্রকৌশলী মিজানুর রহমান ব’রখা’স্ত

মোহাম্মদপুরে সড়ক সংস্কারে ত্রুটি পাওয়ায় ব্যবস্থা; পরিদর্শন করেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়, মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ ও সংস্কার কাজে বিভিন্ন অনিয়ম ও ত্রুটি পরিলক্ষিত হওয়ায় ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

​উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকায় রাস্তা সংস্কার কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাস্তার বিভিন্ন স্থানে ফাটল, নিচের দিকে ধসে পড়া এবং কাজের গুণগত মানের নিম্নমুখী অবস্থা দেখে তিনি ও স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করেন। এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করলো ডিএনসিসি কর্তৃপক্ষ। জনস্বার্থে সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এমন পদক্ষেপ মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ

রাস্তা নির্মাণে অনিয়ম ডিএনসিসির প্রকৌশলী মিজানুর রহমান ব’রখা’স্ত

আপডেট সময় ০২:৫৮:২০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬