ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

লক্ষ্মীপুরে তুলার গোডাউনে আগুন

লক্ষ্মীপুরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ইসলাম মার্কেট এলাকায় রিয়াজ উদ্দিন মানিকের তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ইসলাম মার্কেট এলাকায় মঞ্জুরুল হক মোরশেদের এক তলা ভবনের খালি অংশে রিয়াজ তুলার গোডাউন দেয়। অন্য পাশে বাসার মালিক তার মাকে নিয়ে থাকতেন। আগুন লাগার সাথে সাথে মোরশেদ তার মাকে নিয়ে ঘর থেকে বের হয়ে পড়ে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও অধিকাংশ তুলা পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিয়াজ উদ্দিন মানিক বলেন, আগুনে আমার সব তুলা পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তাও বুঝতে পারছি না। এখন আমার পথে বসার অবস্থা সৃষ্টি হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিন কুমার সাহা জানান, তুলার গোডাউন আগুনে পুড়ে ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। গোডাউনের তিন পাশেই আবাসিক ভবন। আবাসিক এলাকায় এ ধরনের গোডাউন রাখা ঠিক হয়নি। যথা সময়ে আগুন নিয়ন্ত্রণে না আনলে বড় ধরনের বিপদ হতে পারতো। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

লক্ষ্মীপুরে তুলার গোডাউনে আগুন

আপডেট সময় ০৭:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬