ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

চাঁপাইনবাবগঞ্জে মুকুলে ছেয়ে গেছে আমবাগান, ব্যস্ত সময় পার করছেন আম চাষিরা

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ এখন বসন্তের সুবাসে ভরপুর। গাছে গাছে ফুটেছে আমের মুকুল, ছড়িয়ে পড়েছে মিষ্টি ঘ্রাণ। মুকুল সংরক্ষণ ও ভালো ফলনের আশায় ব্যস্ত সময় পার করছেন আমচাষিরা। পরিচর্যা, ওষুধ প্রয়োগ ও বাগান পরিষ্কার-পরিচ্ছন্নতায় চলছে জোর তৎপরতা। বিস্তারিত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের প্রতিবেদনে জানাচ্ছে ।

জেলায় ৩৭৪৮৭ হেক্টর আমবাগানে এখন একই চিত্র। অনুকূল আবহাওয়ায় এ বছর মুকুলের অবস্থা ভালো বলে জানিয়েছেন চাষিরা। তবে প্রাকৃতিক দুর্যোগ ও পোকামাকড়ের আক্রমণ নিয়ে রয়েছে শঙ্কা।
ভয়েস ওভার

এবার গাছে প্রচুর মুকুল এসেছে। শুরু থেকেই নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন চাষিরা। মুকুল বের হওয়ার পর পোকামাকড়ের আক্রমণের আশঙ্কায় সময়মতো স্প্রে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ কেউ বলছেন, গত বছরের তুলনায় কিছু বাগানে মুকুল কম হলেও ঝড়-বৃষ্টি না হলে বাম্পার ফলন সম্ভব। তবে সার ও কীটনাশকের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে।

এ বছর জেলায় আমের মুকুলের অবস্থা সন্তোষজনক। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক পরিচর্যা ও বালাই দমন নিশ্চিত করা গেলে ভালো ফলন আশা করা যায়। কয়েক মাস পর এই মুকুলই রূপ নেবে রসালো আমে। তখন আবারও দেশের বাজারে সুনাম ছড়াবে চাঁপাইনবাবগঞ্জের আম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে মুকুলে ছেয়ে গেছে আমবাগান, ব্যস্ত সময় পার করছেন আম চাষিরা

আপডেট সময় ০৩:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬