ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষিত যুবকদের জন্য বিশেষ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: দেশের ৬৪ জেলায় কর্মসংস্থান নিশ্চিতকরণ আ.লীগের সাব-রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ “ড. তারেক হোসেনের নেতৃত্বে প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ ও টেন্ডার সিণ্ডিকেট” বালিয়াডাঙ্গীতে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে রং মিশ্রিত শিং-মাগুর মাছ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য : মির্জা ফখরুল প্রাণিসম্পদ অধিদপ্তরে একের পর এক নিয়োগ বিতর্কে বয়জার রহমান বাগেরহাটের রামপালে চাঁদা দাবি করে সাংবাদিককে প্রাণে মারার হুমকি । জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাথে সচিবালয়ে সাক্ষাত নওগাঁয় বিএমডিএ জোনে ঘুষ-বাণিজ্যের অভিযোগ,তদন্ত নিয়েও প্রশ্ন প্রাণিসম্পদ অধিদপ্তরে আবু সুফিয়ানের প্রকল্প-নিয়োগ বাণিজ্য

এপস্টেইন ফাইলে বিকিনি পরা নারীর সঙ্গে বিজ্ঞানী হকিংয়ের পানীয় পানের ছবি

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা পদার্থবিজ্ঞানী অধ্যাপক স্টিফেন হকিংয়ের একটি ছবি পাওয়া গেছে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের একটি প্রকাশিত ফাইলে। সেই ছবিতে দেখা গেছে, হাতলবিহীন একটি ইজিচেয়ারে আধশোয়া অবস্থায় আছেন হকিং এবং তার দু’পাশে দু’জন নারী পানীয়ের গ্লাস হাতে দাঁড়িয়ে আছেন।

তাদের মধ্যে একজন নারী শরীর নড়া-চড়া করতে অক্ষম হকিংকে ধরে রেখেছেন, যেন তিনি পড়ে না যান এবং আরেক জন একটি পানীয়র গ্লাস হকিংয়ের পেটের ওপর ধরে রেখেছেন, ডান হাত দিয়ে সেই গ্লাস স্পর্শ করে আছেন হকিং।

সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের সেন্ট থমাস দ্বীপের রিটজ-কার্লটন হোটেলে আয়োজিত একটি বিজ্ঞান সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলেন অধ্যাপক হকিং। সেখানেই তোলা হয়েছে এ ছবিটি।

হকিংয়ের পরিবারের সদস্যদের মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলকে বলেছেন, “এই দু’জন নারী দীর্ঘদিন ধরে অধ্যাপক হকিংয়ের সেবা ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। অধ্যাপক হকিংয়ের বিরুদ্ধে কোনো অসদাচরণের অভিযোগ ওঠানো কিংবা এ ধরনের কোনো ইঙ্গিত খুবই ভুল এবং চরমভাবে অবাস্তব।”

জেফ্রি এপস্টেইনের ফাইলে অনেক প্রভাবশালী ব্যক্তির নাম এসেছে এবং তাদের অধিকাংশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপে এপস্টেইনের প্রাসাদে গোপনে আনন্দ-ফুর্তি ও যৌন পরিষেবা গ্রহণের অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত এপস্টেইন ফাইলে অধ্যাপক হকিংয়ের নাম এসেছে ২৫০ বার।

এই বিষয়টির সঙ্গে সম্পর্কিত প্রায় প্রত্যেকেই একে ‘হাস্যকর’ বলেছেন; কারণ মোটর নিউরন ডিজিজ নামে এক দূরারোগ্য ও বিরল রোগে আক্রান্ত স্টিফেন হকিং দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অক্ষম এবং অচল ছিলেন। শুধুমাত্র ডান গালের পেশি ছাড়া তার দেহের সমস্ত পেশি অকার্যকর ছিল। গালের পেশি সঞ্চালনার মাধ্যমে একপ্রকার বিশেষ যন্ত্রের সাহায্যে কথাবার্তা বলতেন তিনি।

শ্বাসপ্রশ্বাসের জন্য প্রায়েই ভেন্টিলেটরের প্রয়োজন পড়তো তার, চলাচলের জন্য প্রয়োজন হতো ইলেকট্রনিক হুইল চেয়ার এবং ঘড়ি ধরে সময়মতো তাকে ওষুধ খাওয়াতে হতো।

১৯৪২ সালে ‍যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরে জন্ম নেওয়া হকিন্স ছিলেন বিংশ শতাব্দির দ্বিতীয়ার্ধের প্রধান পদার্থবিজ্ঞানী। অ্যালবার্ট আইনস্টাইনের পর তাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানী বলে মনে করা হয়।

হকিন্স প্রধান কাজ সময় নিয়ে। তার লেখা ‘সময়ের সংক্ষিপ্ত ইতিহাস’ (ব্রিফ হিস্ট্রি অব টাইম)-কে বিশ্বের সেরা বইগুলোর মধ্যে একটি বলে বিবেচনা করা হয়ে থাকে।

মাত্র একুশ বছর বয়সে এই রোগে আক্রান্ত হন অধ্যাপক হকিং এবং বয়স ৩০ পার হওয়ার আগেই শারীরিকভাবে প্রায় সম্পূর্ণ অচল হয়ে পড়েন। এক সময় চলে যায় কথা বলার শক্তিও। ২০১৮ সালে ৭৬ বছর বয়সে মৃত্যু হয় তার। জীবনের ৫০ বছরের বেশি সময় তার কেটেছে অসুস্থ অবস্থায়।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, ২০০৬ সালে যে বিজ্ঞান সম্মেলনে যোগ দিতে সেইন্ট থমাস দ্বীপে গিয়েছিলেন হকিং, সেই সম্মেলনের আয়োজক ছিলেন এপস্টেইন। হকিংকে তিনিই এ সম্মেলনে আমন্ত্রণ করেছিলেন এবং তার আসার ব্যবস্থাও করেছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষিত যুবকদের জন্য বিশেষ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: দেশের ৬৪ জেলায় কর্মসংস্থান নিশ্চিতকরণ

এপস্টেইন ফাইলে বিকিনি পরা নারীর সঙ্গে বিজ্ঞানী হকিংয়ের পানীয় পানের ছবি

আপডেট সময় ০৪:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬