সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

গাইবান্ধা-৫ আসনের ভোটে তিন দিন বাইক চলাচলে নিষেধাজ্ঞা

আসন্ন গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটের এলাকায় তিন দিনের (৭২ ঘণ্টা) জন্য বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ জানুয়ারি) মধ্যরাত ১২টা থেকে ৫ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এছাড়াও ট্রাক, পিকআপ চলাচল বন্ধ থাকবে ৩ জানুয়ারি রাত ১২টা থেকে ৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল হবে। সাংবাদিক, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিদর্শক, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজের জন্য যানবাহন চলাচলে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। অন্যান্য জরুরি প্রয়োজনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

জেলা প্রশাসকের মাধ্যমে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা পাঠিয়েছেন। অন্যদিকে যন্ত্রচালিত নৌযান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে।

আগামী ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। নির্বাচনে মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র) ও সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

গাইবান্ধা-৫ আসনের ভোটে তিন দিন বাইক চলাচলে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০১:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩