ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মেট্রোরেলের মাধ্যমে বাংলাদেশে নতুন ধারা সূচিত হয়েছে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মেট্রোরেলের যাত্রা শুরুর মাধ্যমে বাংলাদেশে নতুন ধারা সূচিত হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ইংরেজি নববর্ষ ২০২৩-এর শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের চলমান উন্নয়ন, বাণিজ্য মেলা ২০২৩, নারীদের অগ্রগতি, নতুন কর্মসংস্থান সৃষ্টি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। প্রধানমন্ত্রী দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন, যাতে অনেক নারী উদ্যোক্তা সম্পৃক্ত। নারীবান্ধব ব্যবসায়িক পরিস্থিতি বজায় রাখতে সরকার কাজ করছে। এসময় তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করেন স্পিকার।

মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার স্পিকারকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত করতে জাতির পিতা ও মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে ডিজিটাল মেলা চলমান। দেশের প্রত্যন্ত অঞ্চলে ই-কমার্স সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রান্তিক মানুষের পণ্য সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১১ হাজার উদ্যোক্তা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে। ডিজিটাল বাংলাদেশের সুফল আজ সকলেই পাচ্ছে। এসময় হুইপ ইকবালুর রহিম, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

মেট্রোরেলের মাধ্যমে বাংলাদেশে নতুন ধারা সূচিত হয়েছে : স্পিকার

আপডেট সময় ১২:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩