সংবাদ শিরোনাম ::
এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম  বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি এয়ারগান জব্দ বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত নওগাঁয় চু’রির ২৪ ঘণ্টার মধ্যেই স্বর্ণালংকার উদ্ধারসহ আ’টক-১ সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

উপনির্বাচন : শরিকদের ২ আসন ছেড়ে দিল আ.লীগ

বিএনপির ছেড়ে দেওয়া ৬ আসনের উপনির্বাচনের তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। দুটি আসন ১৪ দলের শরিকদের ছেড়ে দিয়েছে তারা। আর একটি আসন উন্মুক্ত রাখা হয়েছে। মনোনয়ন পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়েছে সেগুলো হলো- বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩।

বগুড়া-৬ আসনে মনোনয়ন পেয়েছেন রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুল ওদুদ। আওয়ামী লীগের শরিক ১৪ দলকে ছেড়ে দেওয়া দুটি আসন হলো ঠাকুরগাঁও-৩ ও বগুড়া-৪। ঠাকুরগাঁও ৩ আসনে ওয়ার্কার্স পার্টি এবং বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী দেবে বলে জানান ওবায়দুল কাদের। আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে সবার জন্য। এখানে আওয়ামী লীগ প্রার্থী দেবে না।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগের ঘোষণা দেন। পরদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। এরমধ্যে একজন এমপি (হারুন-অর রশিদ) বিদেশে থাকায় তার পদত্যাগপত্র সেদিন গৃহীত হয়নি। তবে পরে তিনি বিদেশ থেকে এসে পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয়। ফলে বিএনপির এমপিদের সব আসন শূন্য হয়। এরমধ্যে সংরক্ষিত নারী আসন বাদে বাকি ৬ সংসদীয় আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে নিয়মানুযায়ী পরে সদস্য মনোনয়ন ও নির্বাচন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য

উপনির্বাচন : শরিকদের ২ আসন ছেড়ে দিল আ.লীগ

আপডেট সময় ০৯:১৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩