ঢাকা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি অমলেন্দুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি-অনিয়মের অভিযোগ এলজিইডির ৬ হাজার কোটি টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম সাভার ফায়ার সার্ভিসে রেজায়ে-রাব্বিকে ঘিরে দুর্নীতি-অনিয়মের অভিযোগ অনিয়মের অভিযোগের পরও জবাবদিহির বাইরে ইউনিয়ন ইন্স্যুরেন্স প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে শিক্ষার্থীদের টাকায় অনিয়মের অভিযোগে জেবুন্নেছা বেবিচকে পরামর্শক নিয়োগে আওয়ামী দোসরকে বসাতে যোগ্যতার শর্ত বাদ সিআইডির অভিযানে বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০ স্পেনের রাষ্ট্রদূত মাসুদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ-ক্ষুব্ধ প্রবাসীরা

ঢাকা আলিয়ায় ২৪-২৫ শিক্ষাবর্ষে কামিলে ভর্তি শুরু

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা–এ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে কামিল (স্নাতকোত্তর) ১ম পর্বে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তি কার্যক্রম চলবে আগামী ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা–এর অধিভুক্ত এই প্রতিষ্ঠানে দুই বছর মেয়াদী কামিল স্নাতকোত্তর কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ID ও Password ব্যবহার করে লগইন করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

যারা আবেদন করতে পারবেন

ফাজিল (পাস) পরীক্ষায় ২০২৩ ও ২০২৪ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা।
অনার্স ও ১ বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রিধারীরা।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষায় ২০২২ ও ২০২৩ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা।

ভর্তি সম্পন্নের পর নির্ধারিত সময়ের মধ্যে মাদ্রাসা অফিসে অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি ও ফি জমার রসিদ, আলিম ও ফাজিল পরীক্ষার মার্কশিটের ফটোকপি, পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি জমা দিতে হবে।

প্রযোজ্য ক্ষেত্রে কামিল ও অনার্স/মাস্টার্স পরীক্ষার মার্কশিটের ফটোকপিও জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা না দিলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য, ১৭৮০ সালে প্রতিষ্ঠিত ঢাকা আলিয়া দেশের প্রাচীনতম ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি অমলেন্দুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি-অনিয়মের অভিযোগ

ঢাকা আলিয়ায় ২৪-২৫ শিক্ষাবর্ষে কামিলে ভর্তি শুরু

আপডেট সময় ০৭:১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬