ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা অনিয়মের অভিযোগে রায়পুর জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিন, দুদকের তদন্তের দাবি হাসিনা সরকারের আস্থাভাজন সাবেক অডিটর জেনারেলকে ঘিরে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ মন্ত্রণালয়ের আপত্তি উপেক্ষা করে দুদক মামলার আসামিকে পিডি নিয়োগের অভিযোগ ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা হাতিয়েছে নরসিংদীর জনস্বাস্থ্য প্রকৌশলী রেজওয়ান প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি অমলেন্দুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি-অনিয়মের অভিযোগ এলজিইডির ৬ হাজার কোটি টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম সাভার ফায়ার সার্ভিসে রেজায়ে-রাব্বিকে ঘিরে দুর্নীতি-অনিয়মের অভিযোগ অনিয়মের অভিযোগের পরও জবাবদিহির বাইরে ইউনিয়ন ইন্স্যুরেন্স প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন

বোরো রোপণে ব্যস্ত বালিয়াডাঙ্গীর কৃষকেরা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা-র বিভিন্ন এলাকায় পুরোদমে চলছে বোরো ধান রোপণের কাজ। শীতের কুয়াশা ও কনকনে ঠান্ডা উপেক্ষা করে ভোর থেকেই মাঠে নেমে পড়ছেন কৃষকেরা। কেউ বীজতলা থেকে চারা তুলছেন, কেউ জমি প্রস্তুত করছেন, আবার কেউ সারিবদ্ধভাবে সবুজ ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই চারা রোপণ শুরু করা সম্ভব হয়েছে। অনেক কৃষক ইতোমধ্যে রোপণের কাজ শেষ করেছেন। তবে উপজেলার বিভিন্ন এলাকায় এখনো চলছে রোপণ কার্যক্রম। এ সময় কৃষি শ্রমিকের চাহিদাও বেড়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোরো আবাদে মোট ৭ হাজার ৮৭৫ হেক্টর জমি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রায় ৫ হাজার ১৭০ হেক্টর জমিতে রোপণ সম্পন্ন হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কাজ অব্যাহত রয়েছে।
তবে সারের দাম ও সেচ ব্যয় বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে বলে জানান কৃষকেরা। ডিজেলচালিত সেচ ব্যবস্থার কারণে অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে অনেককে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস জানান, চলতি মৌসুমে সারের কোনো সংকট হবে না। পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
কৃষকেরা আশা করছেন, সময়মতো রোপণ শেষ করা গেলে এবং বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এ মৌসুমে বোরো ধানের ভালো ফলন হবে। তাদের প্রত্যাশা, অনুকূল আবহাওয়া ও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকলে এই ফসল কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা

বোরো রোপণে ব্যস্ত বালিয়াডাঙ্গীর কৃষকেরা

আপডেট সময় ০২:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬