ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুর কারাগারে বিদ্রোহের প্রধান কারারক্ষী ছামিউলকে ঘিরে তদন্তে মিলছে নানা তথ্য খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা কুড়িগ্রামে কাবিখা-কাবিটা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনিয়মের অভিযোগের মধ্যেই বরিশালে বদলি ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহান পূর্ব রেলের ডিএফএ-স্টোর্সের এও কাজী সাঈদার অঢেল সম্পদের অভিযোগ দুর্নীতির অভিযোগের পরও ইইডির ঢাকা মেট্রো জোনে বহাল সাবেক প্রকৌশল নেতা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ ৩৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা অনিয়মের অভিযোগে রায়পুর জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিন, দুদকের তদন্তের দাবি হাসিনা সরকারের আস্থাভাজন সাবেক অডিটর জেনারেলকে ঘিরে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ

লালপুরে পদ্মার চরে জোরপূর্বক বালু উত্তোলনে তিনটি বালু ট্রলিতে আগুন

নাটোর লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মা নদীর চরে জোরপূর্বক অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বালুবাহী তিনটি ট্রলিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহরকয়া কয়লার ডহর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মার চরে জমির মালিক আমানুল ইসলামের জমি থেকে তার অনুমতি ছাড়াই একটি পক্ষ দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। ঘটনার দিন বালু বহন করে নেওয়ার সময় ক্ষুব্ধ হয়ে ওঠা জমির মালিকপক্ষের অজ্ঞাত লোকজন পথিমধ্যে তিনটি ট্রলিতে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার সময় আশপাশে থাকা স্থানীয় রাখালেরা দ্রুত আগুন নেভান। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পরে ট্রলির চালকরা ট্রলিগুলো নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়দের অভিযোগ, পদ্মার চর এলাকায় প্রভাবশালী একটি চক্র জোর করে জমি দখল করে ও ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুর কারাগারে বিদ্রোহের প্রধান কারারক্ষী ছামিউলকে ঘিরে তদন্তে মিলছে নানা তথ্য

লালপুরে পদ্মার চরে জোরপূর্বক বালু উত্তোলনে তিনটি বালু ট্রলিতে আগুন

আপডেট সময় ১১:৪৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬