ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতারণা মামলায় বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের আরও ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মানবপাচার চক্রের অভিযোগ: বারী মোল্লাকে ঘিরে অনুসন্ধানে বেরিয়ে আসছে নানা তথ্য রংপুর কারাগারে বিদ্রোহের প্রধান কারারক্ষী ছামিউলকে ঘিরে তদন্তে মিলছে নানা তথ্য খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা কুড়িগ্রামে কাবিখা-কাবিটা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনিয়মের অভিযোগের মধ্যেই বরিশালে বদলি ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহান পূর্ব রেলের ডিএফএ-স্টোর্সের এও কাজী সাঈদার অঢেল সম্পদের অভিযোগ দুর্নীতির অভিযোগের পরও ইইডির ঢাকা মেট্রো জোনে বহাল সাবেক প্রকৌশল নেতা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ

সৌদির সঙ্গে মিল রেখে রোজা শুরু, ভোলার ১০ গ্রামে হলো তারাবির নামাজ

  • ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২৯ বার পড়া হয়েছে

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রথম তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে একদিন আগেই পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ভোলার ১০ গ্রামের মানুষ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নিজস্ব মসজিদ ও পাঞ্জে খানাগুলোতে এশার নামাজের পর তারা প্রথম তারাবি নামাজ আদায় করেছেন। এখন ভোরের দিকে গ্রহণ করবেন প্রথম সেহরি।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোলার সাত উপজেলার মধ্যে ভোলা সদর উপজেলা,দৌলতখান,বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ১০টি গ্রামে প্রায় ১০ হাজার সাতকানিয়া মির্জাখালী দরবার, সুরেস্বর দরবার শরীফ, মাইজভান্ডার, আটরশি ও দুদুমিয়া দরবারের অনুসারী রয়েছেন। তাদের মধ্যে বোরহানউদ্দিন উপজেলা টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে প্রায় ১ হাজার সুরেস্বর দরবারের অনুসারী রয়েছেন এবং একই ইউনিয়নের মনিরাম গ্রামেও সুরেস্বর দরবারের অন্তত ১ হাজার অনুসারী রয়েছেন।

এ বিষয়ে মুলাইপত্তন গ্রামের পঞ্চায়েত বাড়ি সুরেস্বর দরবারের প্রাক্তন খলিফার ছেল মো.সুমন বলেন, “সৌদি আরবের সাথে মিল রেখে আজকে আমরা প্রথম তারাবি নামাজ আদায় করেছি। ভোররাতে সেহরি খাব এবং আগামীকাল থেকে রোজা রাখব। আমাদের গ্রামে প্রায় ১ হাজারের বেশি জন সুরেশ্বর দরবারের অনুসারী রয়েছেন এবং জেলার সব উপজেলায় অন্যান্য দরবারের মিলিয়ে প্রায় ১০-১৫ হাজার অনুসারী আছি।”

মনিরাম মজনু মিয়া বাড়ি সুরেস্বর দরবারের প্রাক্তন খলিফার ছেলে রাসেদুল ইসলাম বলেন, “আসলে আমরা একদিন আগে রোজা ও ঈদ পালন করি বিষয়টি এমন নয়, এটি ভৌগলিক কারণে আমরা একদিন আগেই করি। আমরা চাঁদ দেখার ওপর নির্ভরশীল,পৃথিবীর যে-কোনো জায়গায় চাঁদ দেখা গেলেই আমরা রোজা ও ঈদ পালন করি।“

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতারণা মামলায় বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের আরও ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

সৌদির সঙ্গে মিল রেখে রোজা শুরু, ভোলার ১০ গ্রামে হলো তারাবির নামাজ

আপডেট সময় ০৫:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬