ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা প্রতারণা মামলায় বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের আরও ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মানবপাচার চক্রের অভিযোগ: বারী মোল্লাকে ঘিরে অনুসন্ধানে বেরিয়ে আসছে নানা তথ্য রংপুর কারাগারে বিদ্রোহের প্রধান কারারক্ষী ছামিউলকে ঘিরে তদন্তে মিলছে নানা তথ্য খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা

উপজেলা গঠনের পর সর্বপ্রথম মন্ত্রী পেল বরুড়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। তাকে দিয়েই প্রথম কোনো মন্ত্রী পেল আসনটি। এর আগে এ আসন থেকে কেউ প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীও হতে পারেননি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।

জাকারিয়া তাহের সুমন ২০০৪ সালের ডিসেম্বরে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের এ আসন থেকে সাবেক তিনবারের সংসদ সদস্য ছিলেন। ২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর ৭২ বছর বয়সে সংসদ সদস্য থাকা অবস্থায় মারা যান একেএম আবু তাহের। বাবার মৃত্যুর ৩ মাস পর উপনির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হন সুমন।

অপরদিকে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় বরুড়া উপজেলা। উপজেলা গঠনের ৭৮ বছর পর জাকারিয়া তাহের সুমন প্রথম কোনো মন্ত্রী হলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার সন্ধ্যায় বরুড়া পৌর সদরসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করা হয়। মিছিল শেষে মিষ্টি বিতরণও করেন উচ্ছ্বসিত উপজেলার বিভিন্ন স্তরের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও।

মন্ত্রীত্ব পাওয়ার বিষয়ে বরুড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল ঢাকা পোস্টকে বলেন, জাকারিয়া তাহের সুমনের হাত ধরে বরুড়ার বুকে নতুন রেকর্ড সৃষ্টি হলো। অতীতে অনেকেই এমপি হয়ে এসেছিলেন। কিন্তু একজন পূর্ণ মন্ত্রী হয়ে জাকারিয়া তাহের সুমন বরুড়াবাসীর মুখ উজ্জ্বল করেছেন। আমরা তার সফলতা কামনা করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪

উপজেলা গঠনের পর সর্বপ্রথম মন্ত্রী পেল বরুড়া

আপডেট সময় ০২:৫৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬