ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সড়কে মঞ্চ বানিয়ে ছাত্রদলের সমাবেশ, পুলিশের সতর্ক অবস্থান

৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একটু পরেই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে যোগ দিয়েছেন ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা। এ সমাবেশ ঘিরে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

ছাত্র সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পিকআপ ভ্যানে। সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের বসার ব্যবস্থা করতে সড়কে কার্পেট বিছানো হয়েছে। ফলে, নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের একপাশে যানচলাচল বন্ধ রয়েছে। অন্য পাশের সড়কেও সংগঠনটির নেতাকর্মীদের উপস্থিতির কারণে যানচলাচলের জায়গা সংকীর্ণ হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ১টার আগে থেকেই রাজধানী এবং আশপাশের জেলা থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর টি-শার্ট ও মাথায় ক্যাপ পরে ব্যানার-ফেস্টুনসহ ছোট-ছোট মিছিল নিয়ে নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে। ফলে দুপুর ১টার পর থেকে নয়াপল্টন এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

ছাত্রদলের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সভায় সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। সঞ্চালনার দায়িত্বে আছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

সড়কে মঞ্চ বানিয়ে ছাত্রদলের সমাবেশ, পুলিশের সতর্ক অবস্থান

আপডেট সময় ০৪:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩