সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

বিএনপির জয়ে যা বললেন রবিন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির জয় পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন রবিন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় সুদ্রীপ্ত ঠাকুর। তিনি বলেছেন, সাবেক স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে রবিন্দ্রনাথের সংস্কৃতির প্রচার কমে গিয়েছিল। তার প্রত্যাশা এখন এটি আবারও বাড়বে।

টেলিগ্রাফ ইন্ডিয়াকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি বলেছেন, “শেখ হাসিনার পতনের পর, রবিন্দ্রনাথ বিষয়ক সংস্কৃতির উপস্থিতি এবং সীমান্তের ওই পাড়ের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। আমরা অনেক খুশি যে বাংলাদেশে বিশাল ম্যানডেট নিয়ে বিএনপির মতো একটি প্রতিষ্ঠিত দল অবশেষে ক্ষমতায় এসেছে। আমরা আশা করি এ দল বাংলাদেশের সংস্কৃতির স্তম্ভকে রক্ষা করবে। যার অমোচনীয় অংশ হলেন রবিন্দ্রনাথ।” এছাড়া বাংলাদেশের বিশ্বভারতী এবং ভারতের শান্তিনিকেতনের মধ্যে আবারও সাংস্কৃতিক ও শিক্ষামূলক কাজ শুরু হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

এদিকে কাল মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করবে। এই শপথ অনুষ্ঠানে ১৩ দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
এতে ভারত, পাকিস্তান, চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে অবশ্য জানা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আসবেন না। তবে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তার উপস্থিতি নিশ্চিত করেছেন। যেসব দেশের সরকার প্রধানরা আসতে পারবেন না তারা তাদের প্রতিনিধিদের বাংলাদেশের নতুন এ সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে পাঠাবেন বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

বিএনপির জয়ে যা বললেন রবিন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়

আপডেট সময় ০৪:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬