ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন ফুল বাগানে গ্ল্যামারাস লুকে মিমি পেট্রোল ও অকটেন সরবরাহ উন্মুক্ত করার দাবি পাম্প মালিক সমিতির চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পাংশা রিপোর্টার্স ইউনিটির কমিটি পুনর্গঠন গোয়াইনঘাটে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায় : প্রশাসনের নীরবতায় প্রকাশ্যে ফসলি জমি ধ্বংস বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন ভোলার বোরহানউদ্দিনে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১১

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এরাববার ইসরায়েলের সামরিক বাহিনীর এই হামলায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

গাজার চিকিৎসকরা বলেছেন, গাজায় বাস্তুচ্যুত বিভিন্ন পরিবার তাঁবুতে টানিয়ে বসবাস করছেন। রোববার সেখানকার একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি সামরিক বাহিনীর পৃথক বিমান হামলায় পাঁচজন এবং উত্তরাঞ্চলে গুলিতে আরও একজন নিহত হয়েছেন। এছাড়াও গাজা শহরের তেল আল-হাওয়া এলাকায় হামাসের মিত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের এক কমান্ডারকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গাজায় হামাসের মুখপাত্র হাজেম কাসেম বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর নতুন এই ‌‌গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের প্রথম বৈঠকের মাত্র কয়েক দিন আগে এই হত্যাকাণ্ডের ঘটনাকে তিনি যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা রোববারের এসব হামলা ‌‌সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আন্তর্জাতিক আইন অনুযায়ী চালানো হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করেছে।

ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ করে আসছে। গাজা যুদ্ধ অবসানে ট্রাম্পের পরিকল্পনার অন্যতম প্রধান অংশ ছিল এই চুক্তি। কয়েক দশক ধরে চলা ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের মাঝে এবারের এই যুদ্ধকে সবচেয়ে প্রাণঘাতী এবং ধ্বংসাত্মক বলা হচ্ছে।

ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার মাধ্যমে এই যুদ্ধের সূত্রপাত হয়। হামাসের ওই হামলায় এক হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এরপর থেকে গাজায় ইসরায়েলের বিমান ও স্থল হামলায় এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১১

আপডেট সময় ০৯:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬