ঢাকা ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

সম্পদের উৎস নিয়ে প্রশ্নে বিআরটিএর উপ-পরিচালক মাহবুব

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আর্থিক লেনদেন, টেন্ডার ব্যবস্থাপনা এবং বিল পরিশোধ প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নের মুখে পড়ে এসেছে। সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সদর দপ্তরের অর্থ শাখার উপ-পরিচালক সরদার মাহবুবুর রহমান-কে ঘিরে ওঠা নানা অভিযোগ নতুন করে সেই বিতর্ককে সামনে নিয়ে এসেছে। বিভিন্ন মহলের দাবি, দীর্ঘ চাকরি জীবনে ধাপে ধাপে পদোন্নতি পেলেও তার সম্পদ বৃদ্ধির হার সরকারি আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অভিযোগ রয়েছে, বিল ছাড়, টেন্ডার প্রক্রিয়া এবং ভেন্ডর প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক সমন্বয়ের সুযোগকে কেন্দ্র করে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরদার মাহবুবুর রহমান ১৯৯২ সালের ১৯ আগস্ট বিআরটিএ সদর দপ্তরে ক্যাশিয়ার পদে মাসিক ১২০০ টাকা বেতনে চাকরি শুরু করেন। পরবর্তীতে ২০০৩ সালে হিসাবরক্ষক এবং ২০১৪ সালে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। সর্বশেষ ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর তিনি অর্থ শাখার উপ-পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। অভিযোগকারীদের ভাষ্য, এই পদোন্নতির পর থেকেই তার প্রভাব এবং আর্থিক কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সরকারি বেতন কাঠামো অনুযায়ী তার মোট আয় তুলনামূলক সীমিত হলেও একই সময়ে তার সম্পদ বৃদ্ধির চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ অনুযায়ী, বিআরটিএ’র বিভিন্ন সেবামূলক প্রকল্পের আওতায় কাজ করা ভেন্ডর প্রতিষ্ঠানগুলোর বিল ছাড় প্রক্রিয়ায় নিয়মিত কমিশন নেওয়া হতো। বিশেষ করে এমভিট্যাক্স, বিআরটিএ-আইএস, আর্কাইভিং এবং ভিআইসি (ভেহিকেল ইনস্পেকশন সেন্টার) সংক্রান্ত চুক্তির বিল পরিশোধে ঘুষ আদায়ের অভিযোগ রয়েছে। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান ঈঘঝ খরসরঃবফ-এর একাধিক চুক্তির বিল প্রতি মাসে বিআরটিএ’র মাধ্যমে ছাড় করা হয়। অভিযোগকারীদের দাবি, এই বিল ছাড়ের ক্ষেত্রে নির্দিষ্ট হারে কমিশন আদায় করা হতো এবং বিলের পরিমাণ বেশি হলে কমিশনের পরিমাণও বৃদ্ধি পেত।

একাধিক সূত্রের দাবি, এমভিট্যাক্স সংক্রান্ত বিল থেকে মাসিক নির্দিষ্ট শতাংশ হারে অর্থ নেওয়া হতো। একইভাবে আর্কাইভিং এবং ভিআইসি চুক্তির বিলের ক্ষেত্রেও মাসিক নির্দিষ্ট অঙ্কের ঘুষ আদায়ের অভিযোগ রয়েছে। অভিযোগকারীরা আরও দাবি করেন, সংশ্লিষ্ট ভেন্ডর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মাধ্যমে এই অর্থ আদায় করা হতো এবং কখনও কখনও বিল আটকে রেখে অর্থ প্রদানে চাপ সৃষ্টি করা হতো।

অন্যদিকে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কার্যক্রমে যুক্ত গধফৎধং চৎরহঃবৎং চাঃ. খঃফ.-এর সঙ্গেও অনুরূপ আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। দাবি করা হয়েছে, বিল পরিশোধের সময় টাকার পরিমাণের ওপর ভিত্তি করে কয়েক লাখ টাকা পর্যন্ত কমিশন আদায় করা হতো। অভিযোগ অনুযায়ী, সাম্প্রতিক সময়ে কয়েকটি বড় অঙ্কের বিল ছাড়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

এছাড়া ওপেন টেন্ডারের মাধ্যমে কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট শতাংশ কমিশন দাবি করা হতো বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের ভাষ্যমতে, ক্রয়মূল্যের ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত অর্থ ঘুষ হিসেবে নেওয়ার প্রবণতা ছিল। একইভাবে আরএফকিউ পদ্ধতিতে ক্রয়ের ক্ষেত্রেও ন্যূনতম একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রদান না করলে বিল ছাড়ে বিলম্ব হতো বলে অভিযোগ করা হয়েছে।

সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের ক্ষেত্রে সম্পদের উৎস একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, ঢাকা উদ্যান এলাকায় একটি বাড়ি নির্মাণ, মিরপুরে সম্পত্তি, নড়াইলের গ্রামে কৃষিজমি ক্রয় এবং পরিবারের সদস্যদের নামে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা—এসব বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে তার ছেলের নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার বিষয়টি নিয়েও আলোচনা রয়েছে।

অভিযোগকারীদের মতে, বিল ছাড় প্রক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ থাকার কারণে তিনি ভেন্ডর প্রতিষ্ঠানগুলোর ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হন। বিলের চেক নিজের কাছে রেখে নির্দিষ্ট অর্থ প্রাপ্তির পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রদান করার মতো কৌশল ব্যবহারের অভিযোগও রয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগও উঠে এসেছে, যেখানে ভেন্ডরদের দিয়ে ব্যক্তিগত বাসভবনের লিফট স্থাপন বা এসি সার্ভিসিং করানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিআরটিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের সঙ্গে কথা বলে অভিযোগকারীরা দাবি করেন, ওভারটাইম ভাতা বা অন্যান্য আর্থিক সুবিধা পেতেও অনানুষ্ঠানিক অর্থ প্রদান করতে হতো। অর্থাৎ আর্থিক প্রশাসনিক প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি অঘোষিত প্রভাব বলয় গড়ে ওঠার অভিযোগ রয়েছে।

এছাড়া অভিযোগ রয়েছে, বিভিন্ন বিভাগীয় ও আঞ্চলিক অফিসের বাজেট বরাদ্দেও প্রভাব খাটানো হতো। যেসব অফিস থেকে ব্যক্তিগত সুবিধা পাওয়া যেত, সেসব অফিসকে তুলনামূলক বেশি বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হতো বলে অভিযোগকারীরা দাবি করেন। অন্যদিকে যারা সহযোগিতা করতেন না, তাদের বরাদ্দ কমিয়ে দেওয়ার প্রবণতার কথাও উঠে এসেছে।

এইসব অভিযোগের প্রেক্ষাপটে তার বিরুদ্ধে একাধিকবার তদন্তের দাবি উঠেছে বলে জানা যায়। অভিযোগ রয়েছে যে বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর নজরেও এসেছে অতীতে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তদন্তের ফলাফল প্রকাশ্যে আসেনি।

অভিযোগকারীরা আরও দাবি করেন, প্রভাবশালী ব্যক্তি, স্থানীয় রাজনৈতিক যোগাযোগ এবং প্রশাসনিক সম্পর্ক ব্যবহার করে দীর্ঘদিন ধরে নিজেকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সরদার মাহবুবুর রহমানের সরাসরি বক্তব্য জানা যায়নি। তার কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানা গেছে। ফলে অভিযোগগুলোর বিষয়ে তার অবস্থান এখনও স্পষ্ট নয়।

সরকারি প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রশ্নে এ ধরনের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনার দাবি রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য নিরপেক্ষ তদন্ত জরুরি। অন্যথায় জনআস্থা ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি থাকে।

এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট মহল মনে করছে, সরকারি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং দুর্নীতির অভিযোগের যথাযথ তদন্ত নিশ্চিত করা এখন সময়ের দাবি। অভিযোগ সত্য হলে তা প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তা সামনে আনবে, আর অভিযোগ ভিত্তিহীন হলে সংশ্লিষ্ট কর্মকর্তার সুনাম পুনঃপ্রতিষ্ঠাও জরুরি হয়ে উঠবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

সম্পদের উৎস নিয়ে প্রশ্নে বিআরটিএর উপ-পরিচালক মাহবুব

আপডেট সময় ০১:২১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬