(লালপুর–বাগাতিপাড়া) আসনের নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় নাটোরের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন এ ফলাফল ঘোষণা করেন। ফলাফলের সারসংক্ষেপ (নাটোর-১ আসন) বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন প্রাপ্ত ভোট: ১,০২,৭২৬, জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ, প্রাপ্ত ভোট: ৯০,৫৬৮, স্বতন্ত্র প্রার্থী (কলস প্রতীক) তাইফুল ইসলাম টিপু, প্রাপ্ত ভোট: ৭৩,১৭৩ উল্লেখ্য, নাটোর-১ আসনটি নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) এলাকা নিয়ে গঠিত। চূড়ান্ত ফলাফলে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে প্রায় ১২ হাজারের বেশি ভোটে এগিয়ে থেকে জয়লাভ করেন।
সংবাদ শিরোনাম ::
নাটোর-১ হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিজয় হয়েছেন
-
মোঃ শিহাব উদ্দিন টোকন - আপডেট সময় ০১:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- ৭২১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















