সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

মারাত্মক সে দুর্ঘটনায় আইপিএল শেষ পান্তের!

দিনদুয়েক আগে মারাত্মক এক সড়ক দুর্ঘটনার কবলেই পড়েছেন ঋষভ পান্ত। গাড়িতে আগুনই ধরে গিয়েছিল, যা থেকে যে তিনি বেঁচে ফিরেছেন তাতেই নিজেকে ভাগ্যবান মনে হওয়ার কথা তার। তবে এই দুর্ঘটনা তার ক্যারিয়ারে বড় ধাক্কা হয়েই আসতে পারে। মাথায় আর পায়ে লেগেছে বড় চোট। যে কারণে বড় এক সময় তাকে থাকতে হবে মাঠের বাইরে।

আসছে ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টেস্ট খেলবে ভারত। পান্ত যে সেই সিরিজে খেলতে পারবেন না, তা একরকম নিশ্চিত। এরপর আসছে আইপিএল। ক্রিকবাজ জানাচ্ছে, দুর্ঘটনার কবলে পড়ে আইপিএলে তার না খেলাও নিশ্চিত অনেকটাই!

হাঁটুর লিগামেন্ট ছেঁড়া ছাড়াও পান্ত চোট পেয়েছেন আরও অনেক জায়গায়। উত্তরাখণ্ডের গুরুকুলে নারসানের কাছে হওয়া এই দুর্ঘটনায় তার ডান কবজি, গোড়ালি, পায়ের আঙুল ও পিঠে মারাত্মক চোট পেয়েছেন তিনি। লিগামেন্টের চিকিৎসা শুরুর আগে সেগুলো থেকে সেরে উঠতে হবে তাকে। দেরাদুনের ম্যাক্স হাসপাতালে আপাতত সে প্রক্রিয়াই চলছে তার। বিসিসিআইয়ের মেডিক্যাল দল এরপর তার লিগামেন্টের চিকিৎসায় হাত দেবে।

চিকিৎসার জন্য পান্তকে বাইরে পাঠানোরও সম্ভাবনা আছে। তবে বিসিসিআইয়ের কোনো কর্তা এখনো এই বিষয়ে কথা বলেননি। বিসিসিআই জানিয়েছে, পান্তের সর্বোচ্চ মেডিক্যাল সেবা নিশ্চিত করবে বোর্ড।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

মারাত্মক সে দুর্ঘটনায় আইপিএল শেষ পান্তের!

আপডেট সময় ০২:০৭:১০ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩