ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

শেরপুরে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ: জনমনে আতঙ্ক

  • (বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬১ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মোঃ সিরাজের একটি নির্বাচনী প্রচার কার্যালয় আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালসীমাটি গ্রামে এই ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, কালসীমাটি গ্রামের ৫নং ওয়ার্ডের (৪ ও ৫নং ওয়ার্ডের সম্মিলিত) নির্বাচনী কার্যালয়টি লক্ষ্য করে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। অফিসের সামনের চা দোকানদার মোঃ মিন্টু মিয়া জানান, রাত দুইটা পর্যন্ত আমি দোকানেই ছিলাম। তখন অফিসের ভেতরে লাইট জ্বলছিল। আমি বাসায় যাওয়ার পর রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো এক সময় এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।
​খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইব্রাহিম আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন।
​ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজার রহমান দুলাল দাবি করেন, শনিবার স্থানীয় একটি বিদ্যালয় মাঠে ধানের শীষের বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বিপুল জনসমাগম দেখে প্রতিপক্ষ রাজনৈতিক দল ঈর্ষান্বিত হয়ে এই কাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, পথসভার সময় থেকেই তারা মোটরসাইকেল নিয়ে উস্কানিমূলক মহড়া দিচ্ছিল। নির্বাচন বানচাল ও নিশ্চিত পরাজয় জেনেই তারা এই অপতৎপরতা চালাচ্ছে।
​উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জনসাধারণের জোয়ার দেখে ভয় পেয়ে একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
​শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

শেরপুরে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ: জনমনে আতঙ্ক

আপডেট সময় ০৫:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬