ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদপত্রের কালো আইন সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১৬ কোটি, বাকিরা কে কত? এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে: রিজভী কাজ শেষের আগেই বিল পরিশোধ, ৯২ কোটি টাকার প্রকল্প ১০৯ কোটিতে উন্নীত ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫  মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি বরগুনার ছোট তালতলী গ্রামবাসীর কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কুমিল্লায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও পোশাক জব্দ করেছে বিজিবি

বরগুনায় ধানের শীষে ভোট চেয়ে ওলামা দলের গণসংযোগ

বরগুনায় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ। বরগুনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন বরগুনা জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব জননেতা জনাব মাওলানা মোঃ আব্দুল মোতালেব। গণসংযোগকালে তিনি পথচারী, দোকানদার, ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে বরগুনা ১ আসনে বিএনপির প্রার্থী জননেতা জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা’র পক্ষে জনসমর্থন কামনা করেন।

গণসংযোগের সময় মাওলানা মোঃ আব্দুল মোতালেব বলেন, দেশের মানুষ আজ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই বিএনপি রাজপথে রয়েছে। তিনি বলেন, ধানের শীষ হচ্ছে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই প্রতীকে ভোট দিয়েই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান দুঃশাসনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও নাগরিক সেবার অবনতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে জনগণের ঐক্যবদ্ধ সমর্থন প্রয়োজন। বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ওলামা, অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। গণসংযোগকে ঘিরে বরগুনার বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

কর্মসূচি শেষে নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষে জনমত ক্রমেই শক্তিশালী হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের কালো আইন সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বরগুনায় ধানের শীষে ভোট চেয়ে ওলামা দলের গণসংযোগ

আপডেট সময় ০৫:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬