ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক সফিউল বাসার ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
গত বুধবার তিনি দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন এবং পৌর সদরের সাহাপাড়াসহ বিভিন্ন ওয়ার্ডে ঈগল প্রতিকের পক্ষে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দোকানপাট, রাস্তার পাশের জনসমাগম ও পাড়ায় পাড়ায় গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এবি পার্টির রাজনৈতিক দর্শন ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।
গণসংযোগকালে সফিউল বাসার বলেন, “দায় ও দরদের রাজনীতি, কর্মসংস্থান ও ইনসাফভিত্তিক সমাজ গড়াই এবি পার্টির মূল লক্ষ্য। দাউদকান্দি–মেঘনার মানুষ পরিবর্তন চায়, আর ঈগল প্রতীক সেই পরিবর্তনের প্রতীক।”
স্থানীয় জনগণের সঙ্গে কথা বলার সময় তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন, তরুণদের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা এবং এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এ সময় এবি পার্টির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে গণসংযোগে অংশ নেন এবং ঈগল প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান।
সংবাদ শিরোনাম ::
দাউদকান্দিতে এবি পার্টির প্রার্থী সফিউল বাসারের গণসংযোগ ও প্রচারণা
-
কুমিল্লা প্রতিনিধি - আপডেট সময় ০২:৫৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- ৬৭৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















