সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

হামলা হলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানোর হুমকি ইরানের

যদি নতুন করে যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নতুন গুঞ্জন ও মধ্যপ্রাচ্যে দেশটির রণতরী এবং যুদ্ধবিমান আসার খবরের পর এমন হুমকি দিয়েছেন আরাগচি।

বুধবার (২১ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালে এক মতামত কলামে তিনি লিখেছেন, “২০২৫ সালের জুনে ইরান যে সংযম দেখিয়েছিল, এবার সেরকম হবে না। যদি আমরা নতুন হামলার শিকার হই তাহলে আমাদের শক্তিশালী সামরিক বাহিনী সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালাবে। তাদের মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকবে না।”

গত বছরের জুনে দখলদার ইসরায়েল ইরানে হামলা চালায়। এরপর তাদের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়। যা ১২ দিন স্থায়ী হয়। এ যুদ্ধে সরাসরি যুক্ত হয় যুক্তরাষ্ট্রও। দেশটির বিমানবাহিনী ওই সময় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বাঙ্কার ব্লাস্টার বোমা হামলা চালায়।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী তার মতামত কলামে আরও লিখেছেন, “এটি কোনো হুমকি নয়, বাস্তবতা। আমার মনে হয় এটি ভালোভাবে জানিয়ে দেওয়া উচিত। কারণ একজন কূটনীতিক এবং সাবেক সেনা হওয়ায় আমি যুদ্ধকে ঘৃণা করি।”

“একটি সর্বাত্মক যুদ্ধ অবশ্যই তীব্র এবং দীর্ঘ হবে, ইসরায়েল এবং তার প্রক্সিরা যতটা দীর্ঘ হওয়ার কথা যুক্তরাষ্ট্রকে বলছে তার চেয়ে অনেক অনেক বেশি দীর্ঘ হবে। এই যুদ্ধ অবশ্যই পুরো অঞ্চলকে গ্রাস করবে এবং বিশ্বব্যাপী সাধারণ মানুষের ওপর প্রভাব পড়বে।”

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

হামলা হলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানোর হুমকি ইরানের

আপডেট সময় ১২:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬