ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

চাঁপাইনবাবগঞ্জ-২ : নৌকার মাঝি মাহি না অন্য কেউ, জানা যাবে কাল

বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি শূন্য হয়। ইতোমধ্যে এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই আসনের জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি চিত্রনায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

কে হবেন নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নৌকার মাঝি, তা আগামীকাল (রোববার) রাতেই জানা যাবে। সে দিন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় চূড়ান্ত হবে দলীয় প্রার্থী।

dhakapost

এদিকে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা রোববার (১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সভায় ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের, রাশিদুল আলম, দীপু মনি প্রমুখ উপস্থিত থাকতে পারেন বলে সূত্রটি জানিয়েছে।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিএনপির সাত এমপি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্যে একজন এমপি (হারুন-অর রশিদ) বিদেশে থাকায় তার পদত্যাগপত্র ওই দিন গৃহীত হয়নি। অন্য ছয় জনের আসন শূন্য ঘোষণা করা হয়। এর মধ্যে একটি সংরক্ষিত নারী আসন। বাকি পাঁচ সংসদীয় আসনে ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ-২ : নৌকার মাঝি মাহি না অন্য কেউ, জানা যাবে কাল

আপডেট সময় ০৩:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২