সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গতকাল শনিবার এটি নিখোঁজ হয়। এরপর আজ রোববার (১৮ জানুয়ারি) এটির ধ্বংসাবশেষ মিলেছে। ছোট আকৃতির এ বিমানটিতে ১১ জন যাত্রী ছিলেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভার ইয়োগইয়াকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েশি প্রদেশের মাকাসসার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি। এরপর এটি রাডার থেকে হারিয়ে যায়।

উদ্ধারকারীরা রোববার সকালে হেলিকপ্টার থেকে বুলুসারারুং পাহাড়ের পাদদেশে সকালে বিমানের জানালার ধ্বংসাবশেষ দেখতে পান বলে জানিয়েছেন মাকাসসারের সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার। এরপর সেখানে তারা বিমানের আরও আরও বড় অংশ পান।

আরিফ বলেছেন, “বিমানের মূল অংশগুলো খুঁজে পাওয়ায় আমাদের অনুসন্ধান এলাকা অনেকখানি কমে এসেছে, যা তল্লাশি অভিযানকে আরও সুনির্দিষ্ট করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। আমাদের যৌথ উদ্ধারকারী দল এখন মূল নজর দিচ্ছে নিখোঁজদের সন্ধানে—বিশেষ করে যারা এখনো জীবিত থাকতে পারেন, তাদের খুঁজে বের করাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।”

ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের এই টিআর ৪২-৫০০ টার্বোপ্রপ বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের পাহাড়ি জেলা মারোসের লেয়াং-লেয়াং এলাকায়।

বিমানটিতে আটজন ক্রু এবং তিনজন সাধারণ যাত্রী ছিলেন। তারা ইন্দোনেশিয়ার সমুদ্র ও মৎস বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা। তারা বিমান থেকে সমুদ্রে নজরদারির অংশ হিসেবে বিমানটিতে ছিলেন। ঘন কুয়াশা ও পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে উদ্ধার অভিযান চালাতে উদ্ধারকারীদের হিমশিম খেতে হচ্ছে।

সূত্র: আলজাজিরা

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

আপডেট সময় ০৩:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬