ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

শৈত্যপ্রবাহ নিয়ে অধিদপ্তরের নতুন বার্তা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৭:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৬৮২ বার পড়া হয়েছে

আজ মাঘের ৩ তারিখ। শীতের ভরা মৌসুম হলেও দেশের অধিকাংশ এলাকায় জেঁকে বসা শীতের দেখা মিলছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি জানুয়ারি মাসের বাকি দিনগুলোতে হাড়কাঁপানো শীত বা বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বললেই চলে।

শনিবার (১৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, কোনো এলাকার তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। তবে কেবল একটি বিচ্ছিন্ন এলাকায় এমন তাপমাত্রা থাকলে আবহাওয়া অফিস তাকে আনুষ্ঠানিকভাবে ‘শৈত্যপ্রবাহ’ ঘোষণা করে না। গতকাল শুক্রবার দেশের তিনটি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী দুই দিন সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে এরপর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ২৬ জানুয়ারি পর্যন্ত নতুন কোনো শৈত্যপ্রবাহ আসার তেমন কোনো লক্ষণ নেই।
চলতি মাসের শেষ দিকে নতুন করে শীতের তীব্রতা বাড়বে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলছে না আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকলে এ মাসে নতুন করে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

শৈত্যপ্রবাহ নিয়ে অধিদপ্তরের নতুন বার্তা

আপডেট সময় ০৭:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬