সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

ইরানিরা রেজা পাহলভির নেতৃত্ব মানবে কি না, সন্দেহ প্রকাশ ট্রাম্পের

ইরানে ইসলামিক প্রজাতন্ত্রের বিলুপ্তি ঘটিয়ে নতুন সরকার গঠনের স্বপ্ন দেখছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। তবে ইরানিরা তার নেতৃত্ব মানবে কি না এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ট্রাম্প।
তিনি বলেছেন, “রেজা পাহলভি দেখতে বেশ অসাধারণ। কিন্তু আমি জানি না তিনি নিজ দেশে কতটা ভালো করবেন। আমরা ওই পর্যায়ে এখনো যাইনি। আমি জানি না তার দেশ তাকে নেতা হিসেবে গ্রহণ করবে কি না। যদি তারা করে, তাহলে আমার জন্য এটি ঠিক আছে।”

গত সপ্তাহে ট্রাম্প জানান, রেজা পেহলভির সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই তার। এ সপ্তাহে তিনি জানালেন তার নেতৃত্ব নিয়েই তার সন্দেহ আছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। যা গত বৃহস্পতিবার সহিংস রূপ ধারণ করে। ওইদিন রাতে সাধারণ মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান রেজা পাহলভি। এরপর শুক্রবারও একই ধরনের আহ্বান জানান তিনি। ওই দুই রাত দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয় এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। তাদের দমনে পরবর্তীতে কঠোর অবস্থানে যায় ইরানের নিরাপত্তাবাহিনী। এতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এই বিক্ষোভের কারনে ইরানে সরকারের পতন হতে পারে উল্লেখ করে ট্রাম্প বলেন, “সত্যি বলতে যে কোনো সরকারের পতন হতে পারে। ইরানের সরকারের পতন হোক আর না হোক, এটি খুবই ইন্টারেস্টিং একটি সময় হতে যাচ্ছে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

ইরানিরা রেজা পাহলভির নেতৃত্ব মানবে কি না, সন্দেহ প্রকাশ ট্রাম্পের

আপডেট সময় ০৬:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬