ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুষ্ঠু হলে প্রতিটি নির্বাচনে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত : চুন্নু

জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী। অনেকেই বলেছেন এরশাদ নেই, রংপুরে জাতীয় পার্টিও নেই।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বনানীতে জাতীয় পার্টি কার্যালয়ে দলটির ঢাকা মহানগর উত্তরের এক কর্মীসভায় তিনি এ কথা বলেন। চুন্নু বলেন, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রমাণ হয়েছে, জাতীয় পার্টি এখনও অনেক জনপ্রিয় রাজনৈতিক দল। সুষ্ঠু হলে প্রতিটি নির্বাচনে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত। দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টিকে বেশি বিশ্বাস করে।

জাতীয় পার্টিই দেশে সুশাসন দিতে পারবে উল্লেখ করে এই জাপা নেতা আরও বলেন, দেশের মানুষ এক বুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। আমরা গণমানুষের প্রত্যাশা পূরণ করতেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হাজী নাসির উদ্দিন সরকার, আব্দুস সাত্তার, এসএম হাশেম, মাহফুজ মোল্লা, আসলাম, মোহাম্মদ আলী, ইব্রাহীম খান, আবুল বাশার, রফিকুল ইসলাম প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

সুষ্ঠু হলে প্রতিটি নির্বাচনে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত : চুন্নু

আপডেট সময় ০৪:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২