ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আলী আকবর যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন: ডা. শফিকুর রহমান সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন সভাপতি সাগর, সম্পাদক মাসুদ, সাংগঠনিক কোয়েল মহেশখালীতে এসএসসি ফলাফলে পাশের হারে আইল্যান্ড হাই স্কুল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বেতাগীতে চারা বিতরণ করলেন জেলা প্রশাসক  নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী খারিজের কারণ জানতে চাওয়ায় আইনজীবীকে হেনস্তা শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক

রংপুরে সমস্যা আছে, ভোটের এতো ব্যবধান হওয়ার কথা না : কাদের

মেয়র হবে লাঙ্গলের, দ্বিতীয় হবে নৌকা— রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল নিয়ে এমন ধারণাই ছিল অনেকের। কিন্তু ভোটের ফলাফলের পর সব হিসাব উল্টে গেছে। চতুর্থ হয়ে জামানত হারিয়েছেন নৌকার প্রার্থী।

নৌকার এ ভরাডুবি নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, ‘সেখানে সমস্যা আছে। এত ব্যবধান হওয়ার কথা না।’ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

কাদের বলেন, ‘এটা স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনে নানা দিক বিবেচনা হয়। জনমত জরিপেই জাতীয় পার্টির প্রার্থী এগিয়ে ছিল। আমাদের ভেতরে কিছু সমস্যাও আছে। না হয় ভোটের এত ব্যবধান হওয়ার কথা না।’

তিনি বলেন, ‘আমাদের ভেতরে কিছু সমস্যা ছিল। আমরা তো কেউ সেখানে যাইওনি। আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতায় অংশও নেইনি। আগেই জানতাম এখানে এগিয়ে আছে জাতীয় পার্টির প্রার্থী। এখানে সরকারি দল থেকে কোনো বাড়াবাড়ি করা হয়নি। আমরা পিছিয়ে আছি বলে জোর করে এগিয়ে যাওয়ার কোনো চেষ্টা করিনি। সেদিক থেকে এখানে গণতন্ত্রের বিজয় হয়েছে৷ আমি এটা মনে করি।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি, তদন্ত করে দেখছি। এমনকি এক সপ্তাহের মধ্যেই আমরা বড় ধরনের সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছি।’

দু-একদিনের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে বলেও জানান আ.লীগ সাধারণ সম্পাদক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আলী আকবর

রংপুরে সমস্যা আছে, ভোটের এতো ব্যবধান হওয়ার কথা না : কাদের

আপডেট সময় ০৪:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২