সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’

ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত, তবে আলোচনার দরজাও খোলা আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সোমবার (১২ জানুয়ারি) তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন।

আব্বাস আরাঘচি বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘আমরা আলোচনার জন্যও প্রস্তুত, তবে এই আলোচনা ন্যায্যতা, সম-অধিকার ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হওয়া উচিত।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকার দমন-পীড়ন চালালে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে বলে হুমকি দেওয়ার পর দেশটির নেতারা আলোচনায় বসতে চাচ্ছেন।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যদিও কূটনৈতিক সম্পর্ক নেই, তবুও ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের যোগাযোগের একটি মাধ্যম খোলা রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী (আব্বাস আরাঘচি) ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূতের (স্টিভ উইটকফ) মধ্যে যোগাযোগের একটি মাধ্যম খোলা আছে।’

ইসমাইল বাঘাই আরও বলেন, ‘যখনই প্রয়োজন হয় বার্তা আদান-প্রদান করা হয়। ইরানে যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক না থাকলেও সুইস দূতাবাস তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রতিনিধিত্ব করে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’

আপডেট সময় ০৬:১৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬