ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নলকূপ থেকে পানি তুলতেও গুনতে হবে টাকা

গভীর নলকূপ থেকে পানি উত্তোলনের ফি আরোপ করেছে চট্টগ্রাম ওয়াসা। এক্ষেত্রে আবাসিক গ্রাহকদের ইউনিট প্রতি গুনতে হবে ৬ টাকা এবং অনাবাসিক গ্রাহকদের গুনতে হবে ১২ টাকা ৩৪ পয়সা। ২০২৩ সালের মার্চ থেকে এ ফি কার্যকর হওয়ার কথা রয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামে ওয়াসার অনুমোদিত ৪ হাজার ৩০০টি গভীর নলকূপ রয়েছে। নিয়মানুযায়ী গ্রাহকদের শুরুতে ফি দিয়ে লাইসেন্স নিতে হয়। এছাড়া প্রতি বছর আবার ওয়াসাকে নির্দিষ্ট ফি দিয়ে সেই লাইসেন্স নবায়ন করতে হয়। এসবের পাশাপাশি নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে উত্তোলন করা পানির জন্য একক প্রতি ওয়াসার কাছে টাকা পরিশোধ করতে হবে। পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬-এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে চট্টগ্রাম ওয়াসা।

যদিও ওয়াসা কর্তৃপক্ষের দাবি, ভূগর্ভস্থ পানি উত্তোলনকে নিরুৎসাহিত করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফি আরোপের এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

সংগঠনটির সহ-সভাপতি নাজের হোসাইন বলেন, ওয়াসা আমাদেরকে পর্যাপ্ত পানি সরবরাহ করতে পারছে না। সে কারণে আমরা নলকূপ বসাতে চাই। নলকূপ বসাতে আমাদের অনেক টাকা লাগে। এরপর বিদ্যুৎ খরচ করে পানি উত্তোলন করি। এছাড়া ওয়াসাকে লাইসেন্স ফি দেই। এখন আবার পানি উত্তোলন করতে কেন এককপ্রতি ওয়াসাকে ফি দিতে হবে। এটি গ্রাহকের স্বার্থবিরোধী। এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

নলকূপ থেকে পানি তুলতেও গুনতে হবে টাকা

আপডেট সময় ০৪:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২