ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
 নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী খারিজের কারণ জানতে চাওয়ায় আইনজীবীকে হেনস্তা শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি বরগুনার বেতাগী গার্লস স্কুলে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে ফেরার পথে সিরাজের ব্যাগ ‘চুরি’

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলে গত ২৬ ডিসেম্বর দেশের উদ্দেশ্য রওনা হয় ভারতের ক্রিকেট দল। দলের সঙ্গে দেশে ফিরেছেন পেসার মোহাম্মদ সিরাজও। কিন্তু টেস্ট সিরিজ জিতে বাড়ি ফেরার পথে ব্যাগ হারায় ভারতীয় ক্রিকেটারের। সামাজিক যোগযোগ মাধ্যমে টুইট করে বিষয়টি নিজেই জানিয়েছেন এই পেসার। 

নির্ধারিত সময়ের একদিন আগে ২৫ ডিসেম্বর শেষ হয় বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। পরের দিনই বিমানসংস্থা ভিস্তারার বিমানে করে দেশে ফেরে ভারতীয় দল। যাওয়ার সময় তিনটি ব্যাগ নিয়ে রওনা হলেও একটি ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সিরাজ।

আরও একটি টুইট করে বিমান সংস্থার উদ্দেশে লেখেন, ‘খুব দরকারি জিনিস রয়েছে ওই ব্যাগটিতে। খুব তাড়াতাড়ি ওই ব্যাগটি হায়দরাবাদে পৌঁছে দেওয়ার অনুরোধ করছি।’ তবে দায়িত্ব এড়িয়ে না গিয়ে সিরাজের টুইটের উত্তর দিয়েছে বিমান সংস্থা। টুইটে তারা জানায়, ‘আমরা দুঃখিত সিরাজ। আমাদের কর্মীরা চেষ্টা করছেন আপনার ব্যাগটি খুঁজে বের করতে। যত দ্রুত সম্ভব আপনাকে ব্যাগ ফেরত দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দয়া করে আপনার ফোন নম্বর আমাদের ব্যক্তিগত ভাবে মেসেজে করুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব।’

ব্যাগ হারানোর দুইদিন পর আজ অবশ্য পাওয়া গেছে সিরাজের ব্যাগ। বুধবার টুটারে নিজেই সে তথ্য জানিয়েছেন সিরাজ, ‘আমার ব্যাগটি খুঁজে পাওয়ার জন্য ধন্যবাদ। আশা করছি দ্রুত সেটি হায়দ্রাবাদে পেয়ে যাব।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

 নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে

বাংলাদেশ থেকে ফেরার পথে সিরাজের ব্যাগ ‘চুরি’

আপডেট সময় ০৩:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২