সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, অন্ধকারে ৩৮ হাজার বাড়ি

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে প্রায় ৩৮ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এখনও ১০টির বেশি বড় আগুন সক্রিয় রয়েছে। ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে হাজার হাজার দমকলকর্মী মাঠে কাজ করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহের মধ্যে এসব আগুনের সূত্রপাত হয়। তারা আরও জানিয়েছে, দাবানলে এখন পর্যন্ত ৩ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে এবং রাজ্যজুড়ে এখনও ১০টি বড় আগুন সক্রিয় রয়েছে। এই আগুনে বাড়িঘরসহ অন্তত ১৩০টির বেশি স্থাপনা ধ্বংস হয়েছে। পাশাপাশি আগুনের কারণে প্রায় ৩৮ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কর্তৃপক্ষের মতে, এটি ২০১৯–২০২০ সালের ভয়াবহ ব্ল্যাক সামার দাবানলের পর ভিক্টোরিয়ায় সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ড। সেই সময় তুরস্ক দেশের সমান এলাকা পুড়ে গিয়েছিল এবং প্রাণ হারিয়ে ছিল ৩৩ জন।

শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ক্যানবেরা থেকে টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেছেন, অস্ট্রেলিয়া চরম ও বিপজ্জনক অগ্নিঝুঁকির দিনের মুখোমুখি, বিশেষ করে ভিক্টোরিয়ায়। রাজ্যের বড় একটি অংশকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আঞ্চলিক এলাকার অস্ট্রেলীয়দের সঙ্গে আমার ভাবনা ও সমবেদনা রয়েছে।

রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, দাবানলের ঝুঁকিতে থাকা বহু এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের অনেক পার্ক ও ক্যাম্পগ্রাউন্ড বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে শনিবার ভিক্টোরিয়ার বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতেও অগ্নিঝুঁকির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, অন্ধকারে ৩৮ হাজার বাড়ি

আপডেট সময় ০১:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬