ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতি-অবৈধ সম্পদের অভিযোগে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি রাঙামাটি গণপূর্তের প্রকৌশলী আনোয়ারুল আজিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কাজ শেষ না করেই ঠিকাদারকে বিল, অভিযোগ গণপূর্তের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে নুরুলের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন ‘জুনিয়র শিক্ষক’ শফিউল্লাহ মজুমদার কিরণ বনের জমি দখলে বিট কর্মকর্তা মানিকের সহযোগিতার অভিযোগ শত কোটি টাকার নদী খনন প্রকল্পের ছাইদুর রহমানের অনিময় দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির প্রাণিসম্পদ দপ্তরে প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাটের অভিযোগ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুর দাফন সম্পন্ন

  • কসবা প্রতিনিধি:
  • আপডেট সময় ০৮:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৬৫২ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধা ও কসবা উপজেলা বিএনপির সহসভাপতি মোজাম্মেল হক মজনুর জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বাদ জোহর তিনলাখপীর বাজার মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির।
জানাজায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং কসবা পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
মরহুম মোজাম্মেল হক মজনু হক দীর্ঘদিন বিনাউটি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং কসবা উপজেলা বিএনপির সহসভাপতির দায়িত্বে ছিলেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ পুরো কসবা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি-অবৈধ সম্পদের অভিযোগে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুর দাফন সম্পন্ন

আপডেট সময় ০৮:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬