সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় গভীর রাতে হয়েছে এ ভূমিকম্প। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুরিগাও দেল সুর প্রদেষের হিনাতুয়ান শহরের বাকুলিন গ্রামের ৬৮ কিলোমিটার পূর্বদিকে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এদিকে পৃথক এক বিবৃতিতে ফিলিপাইনের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ফিভোল্কস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪ এবং এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৩ কিলোমিটার গভীরে। পাশাপাশি জনগণের উদ্দেশে ভূমিকম্প পরবর্তী ‘আফটার শক’-এর সতর্কবার্তা দিয়েছে ফিভোল্কস।

ভূমিকম্পের জেরে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি। হিনাতুয়ান শহরের প্রধান পুলিশ কর্মকর্তা জোয়ে মোনোতো রয়টার্সকে বলেছেন, “এটা খুব শক্তিশালী ছিল না, তবে সাধারণ মানুষ খুব ভয় পেয়ে গিয়েছিল। অধিকাংশই মধ্যরাতে ঘুম ভেঙে সরাসরি সড়কে এসে পড়েছিল।” তবে এই ভূমিকম্পের জেরে সুনামির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইউএসজিএস এবং ফিভোল্কস।

ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ বা ‘রিংস অব ফায়ার’ অঞ্চলের অপর অস্থানের কারণে ভূমিকম্প ফিলিপাইনের প্রায় নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। বছরে কয়েকবার দেশটিতে মাঝারি ও বড় মাত্রার ভূমিকম্প হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

আপডেট সময় ১২:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬