ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

ভোলায় তাপমাত্রার পারদ নামল ৮ ডিগ্রি সেলসিয়াসে

  • ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৬৪৩ বার পড়া হয়েছে

হিমেল বাতাস,আর হাড় কাঁপানো শীত। এ দুইয়ে মিলে চরম দুর্ভোগে রয়েছে দ্বীপজেলা ভোলার জনজীবন। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র ও নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষ।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ১০টা পর্যন্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ভোলা শহরের যুগীরঘোল এলাকার চা দোকানি মো. আব্দুল হাই মোল্লা বলেন, প্রচুর শীত,এরমধ্যে দোকানে বসে থাকা কষ্টকর। ভোরে দোকান খুলেছি। বেলা বাড়লেও কাস্টমার বাড়েনি। শীতের জন্য কাস্টমার আসছে না,অনেকে এখনো ঘর থেকেও বের হননি।

ভোলা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান বলেন, ভোলায় শৈত্য প্রবাহ চলছে। এরকম পরিস্থিতি আগামী কয়দিন থাকবে সেটি পরবর্তীতে আপডেটে জানা যাবে। এছাড়া আকাশে সূর্যের দেখা মিললে শীতও কিছুটা কমবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

ভোলায় তাপমাত্রার পারদ নামল ৮ ডিগ্রি সেলসিয়াসে

আপডেট সময় ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬