ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগ

  • রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় ১০:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৬৩৭ বার পড়া হয়েছে

রংপুরের বদরগঞ্জে দলীয় নেতাদের দুর্নীতিসহ নানা কারণে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করে জনসম্মুখে দুধ দিয়ে গোসল করেছেন গোলাম রব্বানী নামে বিএনপির এক নেতা। িতিনি উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে লোহানীপাড়া ইউনিয়নের মণ্ডলেরহাট বাজারে দুধ দিয়ে গোসল করার পর তিনি জনসম্মুখে তার পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের কারণ হিসেবে গোলাম রব্বানী জানান, ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতিসহ নানা কারণে ক্ষুব্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন বলেও জানান।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতির কারণে স্থানীয় বাসিন্দাদের কাছে কটাক্ষ ও সমালোচনার শিকার হয়ে আসছি। নিজের এবং পরিবারের সম্মানের কথা চিন্তা করে আমি বাধ্য হয়ে দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

অন্য কোনো দলে যোগদান করবেন কিনা–এমন প্রশ্নের জবাবে গোলাম রব্বানী বলেন, মাত্র বিএনপি থেকে পদত্যাগ করলাম। যদি অন্য কোনো দলের আদর্শ ভালো লাগে তাহলে সেখানে যোগদান করব।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন বিষয়টি প্রত্যক্ষ করেন। ব্যতিক্রমী এই পদত্যাগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, গত বছরের ৩০ এপ্রিল নেতাকর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে লোহানীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে গোলাম রব্বানীকে সভাপতি এবং আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে জানতে লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মজিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেয়নি।

তবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, গোলাম রব্বানী মূলত জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিএনপির দলীয় কোনো কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগ

আপডেট সময় ১০:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬