ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

শাহজালাল বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই সভা যেন মিলনমেলা

  • শাবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৬৪০ বার পড়া হয়েছে

শাহজালাল বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এসইউএসডি) প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে বিভাগের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সভা যেন মিলনমেলায় পরিণত হয়।

সভায় সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিলেট লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি উপউপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন প্রমুখ। এছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা সশরীরে এবং অনলাইন প্লাটফর্মে যুক্ত ছিলেন।

সভায় উপস্থাপনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সোহান। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি মোহাম্মদ মহসিন আলী। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তার বক্তব্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে সবাইকে অবহিত করেন এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য মুক্ত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত করেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাফল্য কামনা করে সভায় শাবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী বলেন, দেশ এবং দেশের বাইরের অনেক বিশ্ববিদ্যালয়ের মতো পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভাগের শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য অবদান রাখবে, যা অন্য বিভাগগুলো অনুসরণ করবে।

পরে তিনি পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. তাজ উদ্দিন উপস্থিত সবাইকে তাদের মতামতের জন্য ধন্যবাদ জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

শাহজালাল বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই সভা যেন মিলনমেলা

আপডেট সময় ০৭:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬