সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

জাপানে ৬.২ মাত্রাসহ একাধিক শক্তিশালী ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পসহ একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে পূর্ব জাপানের সীমানে এবং পার্শ্ববর্তী তোত্তোরি জেলাতে এই ভূমিকম্পগুলোর উৎপত্তি হয়।

স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে প্রথমে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়। এর কিছুক্ষণ পরই ৫.১ মাত্রার আরেকটি বড় ভূমিকম্পে কেঁপে ওঠে আক্রান্ত অঞ্চল। এরপর বেশ কয়েকবার ছোট ছোট আফটার শক হয়।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, একাধিক ভূমিকম্প আঘাত হানলেও সুনামির কোনো শঙ্কা নেই। কিন্তু আগামী কয়েকদিন ৫ মাত্রার ওপরের বেশ কয়েকবার ভূমিকম্প হতে পারে। বিশেষ সামনের দুই থেকে তিনদিন বেশি ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে।

এছাড়া যেসব এলাকায় ভূমিকম্প সবচেয়ে বেশি জোরে আঘাত হানবে সেসব জায়গায় ভূমিধস ও পাহাড় থেকে পাথর খসে পড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে তারা।
আজকের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুটি আঞ্চলিক বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, তারাও অস্বাভাবিক কোনো কিছু এখনো খুঁজে পায়নি। কিন্তু ভূমিকম্পের কারণে বুলেট ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। বিভিন্ন ভবনে থাকা সিসিটিভিতে ভূমিকম্পের কম্পন ধরা পড়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

জাপানে ৬.২ মাত্রাসহ একাধিক শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ১২:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬