ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর টেন্ডার কেলেঙ্কারি আওয়ামী দোসরদের পুনর্বাসনের অভিযোগে এসআরডিআইতে বিতর্ক, তদন্তের দাবি বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন

নীলফামারীতে তাপমাত্রা ৯ ডিগ্রি, দুই দিন ধরে দেখা মেলেনি সূর্যের

উত্তরের জেলা নীলফামারীতে হিমেল হাওয়ার সঙ্গে জেঁকে বসা শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের দাপটে বেশ কাবু হয়ে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। জেলায় গত দুইদিন ধরে দেখা মেলেনি সূর্যের।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় ডিমলা আবহাওয়া অফিসের তথ্যমতে ৯ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সপ্তাহ ধরে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রিতে ওঠানামা করছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা না মেলায় বেড়েছে শীতের তীব্রতা। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের না হওয়ার কারণে রাস্তাঘাট, বাজার, শপিংমলে লোকজনের উপস্থিতি খুব কম। সড়কে যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। জীবিকার তাগিদে বের হয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

রিকশাচালক নাহিদ ইসলাম বলেন, শীতের কারণে খুব কষ্টে আছি, দুইদিন ধরে সূর্যের দেখা নাই। মানুষ গাড়ীতে কম উঠছে আয় কম হচ্ছে। পরিবার নিয়ে খুব কষ্টে আছি।
ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর সবুর বলেন, আজকে সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কয়েকদিন ধরে ৯ থেকে ১৩ ডিগ্রিতে তাপমাত্রা ওঠানামা করছে। দুইদিন ধরে সূর্যের দেখা মিলেনি। এমন আবহাওয়া কয়েকদিন থাকবে।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, এবার শীত মোকাবিলায় ছয় উপজেলায় ৩৬ লাখ টাকা ও ৭ হাজার ৫০০ কম্বল বরাদ্দ এসেছে। শীত মোকাবিলায় প্রয়োজনে আরও শীতবস্ত্রের জন্য আবার আবেদন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি

নীলফামারীতে তাপমাত্রা ৯ ডিগ্রি, দুই দিন ধরে দেখা মেলেনি সূর্যের

আপডেট সময় ১২:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬