বরগুনার তালতলীতে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ওলামা দলের মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরগুনায় শোক সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
৫ জানুয়ারি সোমবার বরগুনা জেলার তালতলী উপজেলা কেন্দ্রীয় জামেমসজিদে তালতলী উপজেলা ওলামা দলের আয়োজনে এ শোক সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলা ওলামা দলের সংগ্রামী সভাপতি মাওলানা মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুস্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ শাহজালাল রুমি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের যুগ্ন আহবায়ক ও বরগুনা আলীয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা মোঃ জসিম উদ্দিন, মাওলানা মোঃ আবু হানিফ, মাওলানা মোঃ আব্দুল হালিম, উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সংবাদ শিরোনাম ::
বরগুনার তালতলীতে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ওলামা দলের মিলাদ ও দোয়া
-
মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার, বরগুনা - আপডেট সময় ১২:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- ৬৫২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























