ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিল শিক্ষার্থীরা ​কুকুর হত্যা মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর টেন্ডার কেলেঙ্কারি

যশোরে বরফকল মালিককে মাথায় গুলি করে হত্যা

যশোরের মণিরামপুরে প্রকাশ্য দিবালোকে মাথায় গুলি করে রানা প্রতাপ (৪৫) নামের একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের স্কুলশিক্ষক তুষার কান্তি বৈরাগীর ছেলে। কপালিয়া বাজারে তার বরফকল রয়েছে।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু বলেন, দুই বছর ধরে কপালিয়া বাজারে বরফকল পরিচালনা করে আসছিলেন রানা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে বাজারে অবস্থিত ক্লিনিকের পাশের গলির মুখে নিয়ে যায়। এরপর তারা তাকে সেখানে গুলি করে হত্যা করে। স্থানীয় রিপন হোসেন নামে একজন জানান, দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে এসে রানাকে বরফকল থেকে ডেকে পাশে একটি গলিতে নিয়ে যায়। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে তারা রানার মাথায় কয়েক রাউন্ড গুলি করে মণিরামপুরের দিকে আসার রাস্তা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে রানার মরদেহের পাশে সাতটি গুলির খোসা পড়ে ছিল।

স্থানীয় একটি সূত্র জানায়, নিহত রানা প্রতাপের নামে যশোরের বিভিন্ন থানায় একাধিক মামলা ছিল। তিনি চরমপন্থি দলের সঙ্গেও জড়িত ছিলেন। এ ছাড়া, নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবরের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তিনি। পত্রিকাটির বার্তা সম্পাদক আবুল কাশেম বলেন, নিহত রানা প্রতাপ আমাদের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। একসময়ে তার নামে মামলা থাকলেও সবগুলো থেকেই তিনি খালাস পেয়েছেন। কি কারণে এ হত্যাকাণ্ড সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আড়ুয়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, নিহত রানা প্রতাপ চরমপন্থি গ্রুপের সদস্য ছিলেন। কপালিয়া তার একটি বরফকল আছে। ওই এলাকায় তিনি খুন হয়েছেন। নানা দ্বন্দ্বে তিনি জড়িত ছিলেন। কপালিয়া এলাকায় তার অবাধ বিচরণ ছিল, তিনি নিজ এলাকায় থাকতেন না। এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিল শিক্ষার্থীরা

যশোরে বরফকল মালিককে মাথায় গুলি করে হত্যা

আপডেট সময় ০৮:২৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬