সংবাদ শিরোনাম ::
নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন ফতুল্লার ওসি মাহবুবের জমি দখলের রাজত্ব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ, আটক ১ গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬ বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ কাসেমিরো! বাবার লাশ দাফন নিয়ে সাত সন্তানের আপত্তি, এলাকায় চাঞ্চল্য দেশের পাঁচ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত কুষ্টিয়ার বাইপাস সড়কে দুর্ঘটনা, নিহত ২ তানোরে ১১ কোটি টাকাা ব্যয়ে রাস্তা সংস্কার মান নিয়ে অসন্তুষ্ট স্থানীয়রা  বিয়ানীবাজার সীমান্তে ০২ কেজি  ভারতীয় গাজা  সহ একজনকে আটক করেছে বিজিবি

বাফুফের হাতে মালদ্বীপের চিঠি, হামজাদের নিয়ে টুর্নামেন্ট খেলার হাতছানি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৬১৩ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ঠিক আগমুহূর্তে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপ ফুটবল তাদের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী জুনে একটি চার জাতির টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে, যেখানে খেলার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবল। তার ঠিক আগে ১ থেকে ৯ জুন ফিফা উইন্ডো রয়েছে। এই সময়ে ক্লাবগুলোর বাধ্যবাধকতা থাকায় হামজা চৌধুরী ও সামিত সোমের মতো প্রবাসী তারকাদের দলে পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

মালদ্বীপের এই আয়োজনে মূলত দক্ষিণ এশিয়ার (সাফ) দেশগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ইতোমধ্যে শ্রীলঙ্কা তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। বাফুফে আজ সোমবার এই আমন্ত্রণপত্র হাতে পেয়েছে। জানা গেছে, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কিংবা জাতীয় দল কমিটি খুব শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

উল্লেখ্য, এর আগে ২০০০ সালে মালদ্বীপ ফুটবলের ৫০ বছর পূর্তির টুর্নামেন্টেও বাংলাদেশ অংশ নিয়েছিল। সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মালদ্বীপ সফরের সময় ৭৫ বছর পূর্তির এই টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়।

এদিকে, আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে মালয়েশিয়া বা থাইল্যান্ডে একটি প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করছে বাফুফে। অ্যাওয়ে ম্যাচ সম্ভব না হলে দেশের মাটিতেই ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

বাফুফের হাতে মালদ্বীপের চিঠি, হামজাদের নিয়ে টুর্নামেন্ট খেলার হাতছানি

আপডেট সময় ০৩:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬