সংবাদ শিরোনাম ::
নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন ফতুল্লার ওসি মাহবুবের জমি দখলের রাজত্ব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ, আটক ১ গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬ বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ কাসেমিরো! বাবার লাশ দাফন নিয়ে সাত সন্তানের আপত্তি, এলাকায় চাঞ্চল্য দেশের পাঁচ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত কুষ্টিয়ার বাইপাস সড়কে দুর্ঘটনা, নিহত ২ তানোরে ১১ কোটি টাকাা ব্যয়ে রাস্তা সংস্কার মান নিয়ে অসন্তুষ্ট স্থানীয়রা  বিয়ানীবাজার সীমান্তে ০২ কেজি  ভারতীয় গাজা  সহ একজনকে আটক করেছে বিজিবি

৭ রানে নাসুমের ৫ উইকেট, নোয়াখালীর লজ্জার রেকর্ড

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৬১৫ বার পড়া হয়েছে

চতুর্থ ওভারে চার বলের মধ্যে ২৮ রানে ২ উইকেট হারায় নোয়াখালী এক্সপ্রেস। সপ্তম ওভারের মধ্যে আরও দুটি উইকেট পড়ে তাদের। তারপর চার ওভারের বিরতি। ৪ উইকেটে ৪৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিয়েছিল নোয়াখালী। কিন্তু নাসুম আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ১৫ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারায় তারা।

শুরুতেই সৌম্য সরকারকে ফেরানোর পর ১১তম ওভারে নাসুম আহমেদ পঞ্চম বলে হায়দার আলীকে আউট করেন। এরপর নিজের শেষ ওভার করতে নামেন সিলেটের স্পিনার। ১৩তম ওভারে তিনি মেহেদী হাসান রানা ও জহির খানকে আউট করেন টানা দুই বলে। বিলাল সামি হ্যাটট্রিক করতে না দিলেও এক বল পর তাকে ফিরিয়ে পঞ্চম উইকেট পেয়ে যান নাসুম। ৮ বলে ৪ উইকেট নেন তিনি। ৪ ওভারে ৭ রান খরচায় নাসুম পেয়েছে ৫ উইকেট।

১৫তম ওভারে মোহাম্মদ আমির ইনিংস সেরা ২৫ রান করা মাহিদুল ইসলাম অঙ্কনকে আউট করলে ৬১ রানে অলআউট নোয়াখালী। বিপিএলে সর্বনিম্ন দলীয় রানের তালিকায় চারে তাদের এই ইনিংস। ২০১৯ সালে রংপুরের বিপক্ষে কুমিল্লার ৬৩ রানের পর এই প্রতিযোগিতায় এটাই সর্বনিম্ন দলীয় রান। এই তালিকায় ৪৪ রান করে সবার উপরে খুলনা, ২০১৬ সালে তাদের প্রতিপক্ষ ছিল রংপুর। নোয়াখালীর চার ব্যাটার ডাক মেরেছেন। মাহিদুল ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছানো একমাত্র ব্যাটার হাবিবুর রহমান সোহান (১৮)।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

৭ রানে নাসুমের ৫ উইকেট, নোয়াখালীর লজ্জার রেকর্ড

আপডেট সময় ০৩:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬