সংবাদ শিরোনাম ::
নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন ফতুল্লার ওসি মাহবুবের জমি দখলের রাজত্ব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ, আটক ১ গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬ বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ কাসেমিরো! বাবার লাশ দাফন নিয়ে সাত সন্তানের আপত্তি, এলাকায় চাঞ্চল্য দেশের পাঁচ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত কুষ্টিয়ার বাইপাস সড়কে দুর্ঘটনা, নিহত ২ তানোরে ১১ কোটি টাকাা ব্যয়ে রাস্তা সংস্কার মান নিয়ে অসন্তুষ্ট স্থানীয়রা  বিয়ানীবাজার সীমান্তে ০২ কেজি  ভারতীয় গাজা  সহ একজনকে আটক করেছে বিজিবি

গার্সিয়ার হ্যাটট্রিক জাদুতে রিয়াল মাদ্রিদের গোল উৎসব

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৬০৯ বার পড়া হয়েছে

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আগের রাতেই জয় তুলে নিয়ে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে রেখেছিল। সেই চাপের মুখে ভেঙে না পড়ে উল্টো সান্তিয়াগো বার্নাব্যুতে গোল উৎসবে মেতে উঠল রিয়াল মাদ্রিদ। ২১ বছর বয়সী তরুণ তুর্কি গঞ্জালো গার্সিয়ার অনবদ্য হ্যাটট্রিকে রিয়াল বেতিসকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে লস ব্লাঙ্কোসরা।

রোববার (৪ জানুয়ারি ২০২৬) রাতের এই হাইভোল্টেজ ম্যাচে রিয়ালের জয়ের নায়ক ছিলেন গঞ্জালো গার্সিয়া। ম্যাচের ২০তম মিনিটে রদ্রিগোর নেওয়া ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে দলকে লিড এনে দেন তিনি। প্রথমার্ধ ১-০ গোলে শেষ হলেও দ্বিতীয়ার্ধে শুরু হয় গোলের মেলা।

বিরতির পরপরই ফেদেরিকো ভালভার্দের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন গার্সিয়া। আর ম্যাচের ৮২ মিনিটে বদলি হিসেবে নামা আরদা গুলেরের অ্যাসিস্টে এক দর্শনীয় ব্যাকহিলে নিজের এবং চলতি মৌসুমের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন এই উদীয়মান তারকা।

গার্সিয়ার হ্যাটট্রিকের দিনে রিয়ালের হয়ে বাকি দুটি গোল করেন রাউল আসেনসিও এবং বদলি নামা ফ্রান্সিসকো গার্সিয়া। অন্যদিকে, রিয়াল বেতিসের হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন হার্নান্দেস।

কোচ জাবি আলোনসোর শিষ্যদের এই দাপুটে জয়ে লা লিগার শিরোপা দৌড়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনল বর্তমান চ্যাম্পিয়নরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

গার্সিয়ার হ্যাটট্রিক জাদুতে রিয়াল মাদ্রিদের গোল উৎসব

আপডেট সময় ০১:৪৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬