ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

শৈত্যপ্রবাহের দাপটে কাঁপছে দেশ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

ছবি- সংগৃহীত

টানা তিন দিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের বিস্তীর্ণ জনপদ। কোথাও মিলছে না সূর্যের দেখা। পৌষের হাড়কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। এর মধ্যেই শীত নিয়ে নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস বলছে, আগামী ৬ জানুয়ারি থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে এবং চলতি মাসে দেশের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ জানুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে ৬ জানুয়ারি সকাল থেকে শীতের দাপট বাড়বে এবং দেশের কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। আজ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, চলতি মৌসুমে দেশে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কয়েকটি মৃদু থেকে মাঝারি এবং অন্তত দুটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে, যেখানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির ঘরে নামার শঙ্কা রয়েছে।

এদিকে যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার ও বৃহস্পতিবার জেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গতকাল সকালেও ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ৯টি ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে। সড়কেও ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আগামী ৬ থেকে ১২ জানুয়ারির মধ্যে নতুন করে শৈত্যপ্রবাহের বিস্তার ঘটতে পারে। গতবারের তুলনায় এবার শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। ঢাকায় বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ থাকায় এবং উত্তর-পশ্চিম দিক থেকে হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় ঠান্ডার অনুভূতি আরও তীব্র হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

শৈত্যপ্রবাহের দাপটে কাঁপছে দেশ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

আপডেট সময় ১১:১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬