ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

ভিসা ছাড়াই তুরস্ক ঘুরতে পারবেন চীনারা

ছবি- সংগৃহীত

পর্যটন খাতকে চাঙ্গা করতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চীনা নাগরিকদের জন্য বড় সুযোগ ঘোষণা করেছে তুরস্ক। এখন থেকে সাধারণ পাসপোর্টধারী চীনা নাগরিকরা ভিসা ছাড়াই তুরস্কে ভ্রমণ এবং ট্রানজিট সুবিধা উপভোগ করতে পারবেন। বুধবার দেশটির সরকারি গেজেটে প্রকাশিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের স্বাক্ষরিত এক প্রেসিডেন্সিয়াল ডিক্রিতে এই আদেশ জারি করা হয়।

নতুন এই বিধিমালা অনুযায়ী, চীনা পর্যটকরা প্রতি ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই তুরস্কে অবস্থান করতে পারবেন। আগামীকাল অর্থাৎ ২ জানুয়ারি থেকে এই নতুন নীতি কার্যকর হবে।

তুরস্ক সরকার জানিয়েছে, দুই দেশের মধ্যে পর্যটন ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের পর্যটন বাজারে চীনের আধিপত্য বাড়ছে। তুরস্কের সরকারি পরিসংখ্যান দপ্তরের তথ্যমতে, ২০২৪ সালে চীন থেকে তুরস্কে যাওয়া পর্যটকের সংখ্যা আগের বছরের তুলনায় ৬৫ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। ওই বছর প্রায় ৪ লাখ ১০ হাজার চীনা নাগরিক তুরস্ক ভ্রমণ করেন।

দেশটির ঐতিহাসিক স্থাপনা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি চীনাদের ক্রমবর্ধমান আগ্রহ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এই সংখ্যা দ্রুত বাড়ছে। ভিসা জটিলতা দূর হওয়ায় এই সংখ্যা আরও বহুগুণ বাড়বে বলে আশা করছে আঙ্কারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

ভিসা ছাড়াই তুরস্ক ঘুরতে পারবেন চীনারা

আপডেট সময় ০৫:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬