ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চেয়ারম্যান মো. মেহমুদ হোসেনের নেতৃত্বে অনিয়মে ডুবছে আইএফআইসি ব্যাংক সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা

তীব্র শীতে বরগুনায় বৃত্তি পরীক্ষা পরিদর্শনে জেলা প্রশাসক

তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে বরগুনা জেলার শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে তিনি বরগুনা জেলা স্কুল ও বরগুনা আলিয়া মাদ্রাসা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার বিভিন্ন হল ঘুরে দেখেন এবং পরীক্ষার পরিবেশ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কেন্দ্র ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার বলেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে বৃত্তি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। তীব্র শীত কিংবা যেকোনো প্রতিকূলতা সত্ত্বেও পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। তিনি কেন্দ্র সংশ্লিষ্ট শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং পরীক্ষার্থীদের মানসিক দৃঢ়তা ও মনোবল বজায় রাখার আহ্বান জানান।

এদিকে, চলমান তীব্র শৈত্যপ্রবাহে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদিনই কম্বল বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তারের সরাসরি তত্ত্বাবধানে জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে ছিন্নমূল, শ্রমজীবী, বয়স্ক ও পথচারী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এতে শত শত অসহায় মানুষ উপকৃত হচ্ছেন। শীতার্ত বৃদ্ধ জয়নাল আবেদীন বলেন, ‘এই কনকনে ঠান্ডায় কম্বল পেয়ে অনেক উপকার হয়েছে। জেলা প্রশাসনের লোকজন আমাদের পাশে দাঁড়িয়েছে, এটাই আমাদের জন্য বড় আশ্বাস।’

বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ জেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘একদিকে শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের সরাসরি তদারকি, অন্যদিকে মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো-এই দ্বিমুখী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’ সচেতন মহল মনে করছেন, বরগুনা জেলা প্রশাসনের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা জেলার সর্বস্তরের মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চেয়ারম্যান মো. মেহমুদ হোসেনের নেতৃত্বে অনিয়মে ডুবছে আইএফআইসি ব্যাংক

তীব্র শীতে বরগুনায় বৃত্তি পরীক্ষা পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় ০৫:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫