ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চেয়ারম্যান মো. মেহমুদ হোসেনের নেতৃত্বে অনিয়মে ডুবছে আইএফআইসি ব্যাংক সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি

  • রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৬৯১ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রোববার (২৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে নগরীর ডিসির মোড় শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নেন। কর্মসূচি থেকে শহীদ ওসমান হাদিকে হত্যার মাস্টারমাইন্ডসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এ সময় আন্দোলনকারীরা বিচার বিচার বিচার চাই-হাদি হত্যার বিচার চাই, আর নয় প্রতিরোধ-এবার হবে প্রতিশোধ, দিল্লি যাদের মামা বাড়ি-বাংলা ছাড়ো তাড়াতাড়ি, পেতে চাইলে মুক্তি-ছাড়ো ভারতভক্তি, সুশীলতার দিন শেষ-বিচার চাই বাংলাদেশ, তুমি কে আমি কে?-হাদি হাদি, ভারতের আগ্রাসন-রুখে দাও জনগণ, লাল জুলাইয়ের হাতিয়ার-গর্জে ওঠো আরেকবার, আমরা সবাই হাদি হব-গুলির মুখে কথা কবসহ বিভিন্ন স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাহিদ হাসান জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রহমত আলী, সাবেক মুখপাত্র খন্দকার নাহিদ হাসান, জাতীয় ছাত্রশক্তি মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, সদস্য সচিব হাজিম উল হক, যুগ্ম সদস্য সচিব ফারহান তানবীর ফাহিম, সংগঠক মাহবুব হাসান তন্ময়, সীমান্ত ইসলামসহ অন্যরা অংশ নেন।

হাদি হত্যায় জড়িত খুনিদের গ্রেপ্তারসহ দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে নেতৃবৃন্দ বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শরিফ ওসমান হাদি শহীদ হয়েছেন। তার হত্যার প্রতিবাদে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। ওসমান হাদির খুনিরা বর্তমানে ভারতে অবস্থান করছে। ভারত সরকারের প্রতি আহ্বান- এই খুনিদের দেশে ফেরত পাঠান। অন্যথায় বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে, ভারত খুনিদের আশ্রয়দাতা ও পাহারাদার।

বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত ওসমান হাদি হত্যার বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন অব্যাহত থাকবে। যদি অন্তর্বর্তী সরকার খুনিদের বিচার না করে, তবে চব্বিশের গণঅভ্যুত্থানের মতো আরেকটি আন্দোলন গড়ে উঠবে। সরকার যত দেরি করবে, পতনের আওয়াজ ততই ছড়িয়ে পড়বে। সারাদেশের ছাত্র-জনতা রাজপথে নেমে এলে এই সরকারেরও পালানোর পথ ছাড়া আর কোনো উপায় থাকবে না।

জাতীয় ছাত্রশক্তির মহানগরের সদস্য সচিব হাজিম উল হক বলেন, বর্তমান সরকার জুলাই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই যোদ্ধাদের জীবন হুমকির মুখে রেখে এ দেশে কোনো নির্বাচন হতে পারে না। যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সরকারের কোনো উপদেষ্টার প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী হাদি হত্যার আসামিদের আড়াল করার চেষ্টা করছে। আগে হাদির হত্যাকারীদের বিচার, তারপর নির্বাচন।

এদিকে, আজ সারাদেশে বিভাগীয় শহরগুলোতে ইনকিলাব মঞ্চের পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি থাকলেও রংপুরে জনভোগান্তি লাঘবে সড়ক অবরোধ না করে হাদি চত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চেয়ারম্যান মো. মেহমুদ হোসেনের নেতৃত্বে অনিয়মে ডুবছে আইএফআইসি ব্যাংক

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০৪:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫