ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির ঘোড়াশাল প্রকল্পে ৪,৭৫৮ কোটি টাকা অনিয়মের অভিযোগ ‘শৃঙ্খলিত পুলিশ, নিরাপদ ভোলা’ মাস্টার প্যারেডে পুলিশ সুপারের কঠোর বার্তা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আলমগীর মালতিয়া কারাগারে, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমণি ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ দিনেও মেলেনি বিচার, প্রতারণার অভিযোগে হতাশায় ফাতেমা আক্তারের পরিবার নওগাঁর দয়ালের মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষকের এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল

ঘন কুয়াশায় আচ্ছন্ন নওগাঁ, বৃষ্টির মতো ঝরছে শিশির

  • নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৬৮৪ বার পড়া হয়েছে

উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস। কুয়াশায় পথ ঘাট ঢাকা পড়েছে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। নিম্নচাপের মতো শিশির ঝিরঝির করে ঝরে পড়ছে।

নওগাঁর বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাকারের তথ্য মতে জেলায় শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত এক সপ্তাহ থেকে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা উঠানামা করছে। দুপুরের পর সূর্যের দেখা মিললেও নেই কোনো তীব্রতা। বিকেলের দিকে সূর্য অস্ত যাওয়ার পর থেকে হালকা হিমেল বাতাস শীতকে বাড়িয়ে তুলছে কয়েকগুণ। সঙ্গে ঘন কুয়াশায় পথঘাট ঢাকা পড়েছে প্রকৃতি। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

অটোরিকশা চালক ফয়সলা হোসেন বলেন, প্রচন্ড শীত পড়েছে। গত কয়েকদিন থেকে সকালে রিকশা নিয়ে বের হওয়া যাচ্ছে না। ঠান্ডায় সকাল ১০ টার পর বাড়ি থেকে বের হতে হচ্ছে। কয়েকদিন আগেও ৮০০-৯০০ টাকা আয় হতো। এখন ৫০০-৬০০ টাকা আয় হচ্ছে।

বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের টেলিপ্রম্পটার অপারেটর আরমান হোসেন বলেন, সূর্যের তীব্রতা না থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। আজকে জেলায় সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কি রকম থাকবে তা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির

ঘন কুয়াশায় আচ্ছন্ন নওগাঁ, বৃষ্টির মতো ঝরছে শিশির

আপডেট সময় ০৪:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫