সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ১৬ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি ও শহীদ শরিফ ওসমান হাদির সমাধিস্থলে আসেন তিনি।

সেখানে কবর জিয়ারত এবং কিছু সময় থেকে বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে নিজ বাসা থেকে রওনা দেন তারেক রহমান।

কবর জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

বিএনপি জানিয়েছে, কবর জিয়ারত শেষে তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে যাবেন। তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ থেকে বিএনপির প্রার্থী হয়েছেন।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেন তারেক রহমান। বিমানবন্দর থেকে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় দলের দেওয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রেখে এভার কেয়ার হাসপাতালে যান চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে।

বিএনপির পক্ষে থেকে জানানো হয়, নির্বাচন কমিশনে কাজ শেষ করে ধানমন্ডি এলাকায় শশুরবাড়িতে যাবেন। সেখান থেকে মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালেও যাওয়ার কথা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

আপডেট সময় ১২:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫